ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) আগামী ২০ ও ২১ অক্টোবর অষ্টম আন্তবিশ্ববিদ্যালয় ছাত্র সম্মেলন এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়টির ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগ দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করবে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ইউল্যাব দেশের একমাত্র বিশ্ববিদ্যালয়, যেটি ধারাবাহিকভাবে এ আয়োজনের মাধ্যমে পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একত্রিত করে একটি অনুকূল পরিবেশে অ্যাকাডেমিক এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার সুযোগ করে দেয়। এতে শিক্ষার্থীরা বিশেষ থিম নিয়ে গবেষণা করে। সাধারণত শিক্ষার্থীরা নির্দিষ্ট সাহিত্য বার্ষিকী ও বৈশ্বিক তাৎপর্যপূর্ণ ঘটনাগুলি চিহ্নিত করে এবং বিচারকদের একটি স্বাধীন প্যানেলের সামনে তাদের বিষয়গুলো উপস্থাপন করে।









