উন্নয়নের জন্য যোগাযোগ ও পেশাগত দক্ষতা বিষয়ে ইউল্যাবে আলোচনা সভা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ নভেম্বর ২০২২, ১৮:৪৯আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ১৮:৪৯

ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এ  উন্নয়নের জন্য যোগাযোগ  ও পেশাগত দক্ষতা বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত ওই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউল্যাবের প্রাক্তন শিক্ষার্থী ও উন্নয়নকর্মী আয়েশা খানম।

অনুষ্ঠানের শুরুতে ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান প্রফেসর ড. জুড উইলিয়াম হেনিলো বলেন, পেশাগত দক্ষতা বিষয়ে প্রাক্তন শিক্ষার্থীদের কাছ থেকেই বর্তমান শিক্ষার্থীরা সবচেয়ে বেশি শিখতে পারে।

পরে আয়েশা খানম এবং ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন আলোচনায় অংশ নেন। আয়েশা খানম কিছু অনুপ্রেরণামূলক গল্পের মধ্যদিয়ে তার উন্নয়ন কর্মী হয়ে উঠার  পেছনের গল্প তুলে ধরেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের সামনে  আন্তর্জাতিক উন্নয়ন  উন্নয়ন সংস্থাগুলোতে উন্নয়নের জন্য যোগাযোগ বিদ্যার গুরুত্ব তুলে ধরেন।

পেশাগত সম্ভাবনার বিষয়ে শিক্ষার্থীদের প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

/এমআর/
সম্পর্কিত
চীনের জিয়াংসি ইউনিভার্সিটির সঙ্গে একাডেমিক সহযোগিতায় ইউল্যাবের চুক্তি
মণিপুরি সংস্কৃতি নিয়ে ইউল্যাবে একাডেমিক কর্মশালা
ইউল্যাবে ‘রবীন্দ্র-নজরুল স্মরণ ও বর্ষা বন্দনা’
সর্বশেষ খবর
বিলাসবহুল গাড়ি ছেড়ে সাধারণ ব্র্যান্ডে ঝুঁকছেন ধনী ক্রেতারা
বিলাসবহুল গাড়ি ছেড়ে সাধারণ ব্র্যান্ডে ঝুঁকছেন ধনী ক্রেতারা
এসডিজি গ্রাম কী, সেখানে কী করবে সরকার?
এসডিজি গ্রাম কী, সেখানে কী করবে সরকার?
প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’
প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’
খিলগাঁওয়ে পিস্তল-রিভলবারসহ গুলি উদ্ধার
খিলগাঁওয়ে পিস্তল-রিভলবারসহ গুলি উদ্ধার
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল