চারুকলার আট শিক্ষার্থীকে পুরস্কার দিলো বার্জার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২২, ২১:৫৫আপডেট : ২২ নভেম্বর ২০২২, ২১:৫৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের স্নাতক পর্যায়ে সর্বোচ্চ সিজিপিএ পাওয়া আট শিক্ষার্থীকে পুরস্কৃত করেছে বার্জার।

সম্প্রতি ‘বার্জার অ্যাওয়ার্ড ফর স্টুডেন্টস অব ফাইন আর্ট, ইউনিভার্সিটি অব ঢাকা’ শীর্ষক অ্যাওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

চলতি বছর পুরস্কার পাওয়া বিএফএ অনার্স ২০২০ ব্যাচের শিক্ষার্থীরা হলেন—ড্রয়িং ও পেইন্টিং বিভাগের তুলসী রাণী দাস, গ্রাফিক্স ডিজাইন বিভাগের মো. ইব্রাহিম হোসাইন; প্রিন্টমেকিং বিভাগের কামরুন নাহার মিম; ওরিয়েন্টাল আর্ট বিভাগের মারিয়া মিম; সিরামিকস বিভাগের হালিমা আক্তার; স্কালপচার বিভাগের গোবিন্দ পাল; ক্রাফ্টস বিভাগের সুহানা শিহাব ইমা এবং হিস্টোরি অব আর্ট বিভাগের জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। অন্যদিকে, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন—প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, চিফ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার মহসিন হাবিব চৌধুরী, চিফ বিজনেস অফিসার এ কে এম সাদেক নাওয়াজ, চিফ মার্কেটিং অফিসার তানজীন ফেরদৌস আলম এবং হেড চ্যানেল এনগেজমেন্ট এ এম এম ফজলুর রাশিদ।

মেধাভিত্তিক পুরস্কার ছাড়াও সাতটি বিভাগের (হিস্টোরি অব আর্ট  ব্যতীত) সেরা শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষার ওপর ভিত্তি করে আরেকটি পুরস্কার প্রদান করে বার্জার। “বার্জার স্টুডেন্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড”-এর বিজয়ী নির্বাচন করার জন্য তাদের নিজ নিজ বিভাগে স্নাতক প্রোগ্রামের সর্বোচ্চ সিজিপিএ পাওয়া শিক্ষার্থীদের ব্যবহারিক শিল্পকর্মের ওপর ভিত্তি করে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। চারুকলা জয়নুল গ্যালারিতে ২০ নভেম্বর শুরু হওয়া প্রদর্শনীটি চলবে আগামী ২৬ তারিখ পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা ৪৫ পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকছে।

উল্লেখ্য, স্নাতক পর্যায়ে সর্বোচ্চ সিজিপিএ পাওয়া শিক্ষার্থীদের স্বীকৃতি জানাতে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর বার্জার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়। এ অ্যাওয়ার্ড প্রোগ্রামটি তারই অংশ। 

চারুকলা অনুষদের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের (যারা অ্যাকাডেমিক পড়াশোনার শেষ দিকে রয়েছেন) আর্থিকভাবে সহায়তা প্রদান করা এ অনুষ্ঠানের অন্যতম প্রদান লক্ষ্য।

/এমএস/
সম্পর্কিত
ঢাবির ফজলুল হক হলের ঘটনা তদন্তে কমিটি
শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে প্রভোস্টকে তালাবদ্ধ করলেন ডাকসু নেতারা
ঢাবি অধ্যাপক কাবেরী গায়েনকে ‘হয়রানি’র প্রতিবাদে বিক্ষোভ
সর্বশেষ খবর
‘পায়রার গতিতে’ পৌঁছাবে মেসেজ, আলোচনায় নতুন অ্যাপ ‘ক্যারিয়ার পিজ’
‘পায়রার গতিতে’ পৌঁছাবে মেসেজ, আলোচনায় নতুন অ্যাপ ‘ক্যারিয়ার পিজ’
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান আজ চতুর্থ
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান আজ চতুর্থ
বিইউপিতে ৬৭ পদে নিয়োগ
বিইউপিতে ৬৭ পদে নিয়োগ
শিক্ষা সফরে হিজাব পরতে চাপ দেওয়ার অভিযোগ, মার্কিন স্কুলের বিরুদ্ধে মামলা
শিক্ষা সফরে হিজাব পরতে চাপ দেওয়ার অভিযোগ, মার্কিন স্কুলের বিরুদ্ধে মামলা
সর্বাধিক পঠিত
নেইমারের নৈপুণ্যে সান্তোসের বড় জয়
নেইমারের নৈপুণ্যে সান্তোসের বড় জয়
এয়ারটেল এখন ‘সার্কেল’
এয়ারটেল এখন ‘সার্কেল’
ঢাকায় ভূমিকম্প
ঢাকায় ভূমিকম্প
টার্গেট প্রাথমিকের প্রধান শিক্ষকরা, হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা
টার্গেট প্রাথমিকের প্রধান শিক্ষকরা, হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা
এবার পে-স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
এবার পে-স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী