ইউল্যাবে ‘দেশভাগ নিয়ে তানভীর মোকাম্মেলের চলচ্চিত্র বিষয়ক বক্তৃতা’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২২, ১৭:০৭আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৭:০৯

একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেলের ‘আমার চলচ্চিত্রে ১৯৪৭’ শীর্ষক বক্তৃতার আয়োজন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) জেনারেল এডুকেশন বিভাগ (জিইডি)। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস এ আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তিনি চলচ্চিত্রের মাধ্যমে ইতিহাসকে তুলে ধরা ও সংরক্ষণের গুরুত্ব উল্লেখ করেন। চলমান সময়ে সমাজ-সংস্কৃতিতে মিডিয়ার গুরুত্ব তুলে ধরেন।

চলচ্চিত্র নির্মাতা, লেখক এবং বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের পরিচালক তানভীর মোকাম্মেল তার বক্তৃতায় ১৯৪৭ সালের দেশভাগ কেনো আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল– এটি কীভাবে আমাদের দেশের ভূমি, রাজনীতি ও সংস্কৃতিকে প্রভাবিত করেছে সে বিষয়টি আলোচনায় তুলে ধরেন। তার ফিচার ডকুমেন্টারি ফিল্মে কীভাবে দেশভাগের বিষয়টি প্রতিফলিত হয়েছে তা দেখান।

সেমিনারে চলচ্চিত্র নির্মাতা, নির্দেশক, প্রযোজক, শিক্ষাবিদ, সমাজবিজ্ঞানীর পাশাপাশি ইউল্যাবের শিক্ষক, শিক্ষার্থী উপস্থিতি ছিলেন।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেনারেটিভ এআই দিয়ে প্রথমবার নকশা করা হলো কার্যকর ভাইরাস
জেনারেটিভ এআই দিয়ে প্রথমবার নকশা করা হলো কার্যকর ভাইরাস
নেত্রকোনা শহরে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে বহু দোকান ও বসতঘর
নেত্রকোনা শহরে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে বহু দোকান ও বসতঘর
সৌদি আরবে ফ্লাইট বাড়াতে চুক্তি, হজযাত্রায় টিকিট সংকট কাটবে? 
সৌদি আরবে ফ্লাইট বাড়াতে চুক্তি, হজযাত্রায় টিকিট সংকট কাটবে? 
১৭৭ পদে জনবল নিচ্ছে গণপূর্ত অধিদফতর, এসএসসি পাসেও সুযোগ
১৭৭ পদে জনবল নিচ্ছে গণপূর্ত অধিদফতর, এসএসসি পাসেও সুযোগ
সর্বাধিক পঠিত
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে বাড়ছে চাপ
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে বাড়ছে চাপ
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী