বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি পেলেন ১০ তরুণ

প্রেস রিলিজ
১২ ডিসেম্বর ২০২২, ০৯:৩৭আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ০৯:৩৭

দেশের ১০ জন তরুণকে তাদের অসামান্য অর্জনের জন্য স্বীকৃতি দিয়েছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ। সেচ্ছাসেবী সংগঠনটি মোট ৮টি ক্যাটাগরিতে এই ১০ তরুণকে স্বীকৃতি দিয়েছে। 

শুক্রবার (৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে কক্সবাজারের ইনানীতে একটি অভিজাত হোটেলে ‘টয়োপ ২০২২’ শীর্ষক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের এই স্বীকৃতি দেওয়া হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন ক্ষেত্রে অসামান্য সাফল্য ও অবদানের জন্য ১০ জন তরুণের কাছে সম্মাননা তুলে দিয়েছেন। 

টয়োপ-২০২২ পুরস্কার প্রাপ্তরা হলেন—সংবাদমাধ্যমের ডিজিটাল রূপান্তর ও উদ্ভাবনী উদ্যোগের জন্য এ বছর এই পুরস্কারের অন্যতম বিজয়ী প্রথম আলোর ডিজিটাল ব্যবসার প্রধান জাবেদ সুলতান। 

১০ তরুণের অন্যদের মধ্যে আছেন—মুন্নু সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক রশীদ মাইমুনুল ইসলাম, কেএসআরএমের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান, পিএইচপি অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ, তথ্যপ্রযুক্তি উদ্যোগে যাত্রীর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আজিজ আরমান, এআরকমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আসিফ রহমান, শপআপের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান পণ্য কর্মকর্তা আতাউর রহমান চৌধুরী, চিকিৎসক ও উন্নয়নকর্মী তাহসীন বাহার, অভিনেতা মুশফিক ফারহান এবং ইউটিউবার তৌহিদ আফ্রিদি।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ প্রতি বছর টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পার্সনস (জেসিআই টয়োপ) অ্যাওয়ার্ড শীর্ষক পুরস্কারের মাধ্যমে অসামান্য অর্জনের জন্য ১০ জন অনূর্ধ্ব ৪০ বছরের তরুণ-তরুণীদের সম্মাননা প্রদান করে আসছে। প্রতিবছরের মতো এবারও কক্সবাজারের একটি পাঁচ তারকা রিসোর্টে জমকালো আয়োজনের মাধ্যমে জেসিআই বাংলাদেশ কর্তৃক টয়োপ-২০২২ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে ২০৪১ সালে বাংলাদেশ পরিণত হবে উন্নত দেশে। সে লক্ষ্যে জাতির পিতার স্বপ্ন পূরণে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘কাঠামোগত উন্নয়নের একটি মানবিক রাষ্ট্রে পরিণত করতে হবে। ১৪ বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশকে দেখলে বুঝা যায়, দেশে কি উন্নয়ন হয়েছে। এটি কোনো যাদু নয়, এটা হয়েছে শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বের কারণে।’

স্বাগত বক্তব্যে জেসিআই বাংলাদেশ’র ২০২২ সালের জাতীয় সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশর তরুণদের অন্যতম বৃহত্তম সংস্থা এবং সংস্থাটি দেশের ২০৪১ সালের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-৩ আসনে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এবং জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সিনেটর সাখাওয়াত হোসেন মামুন ও ট্রাস্টি মেম্বার সিনেটর আমজাদ হুসাইন।’

এসময় আরও উপস্থিত ছিলেন টয়োপ-২০২২ এর আহ্বায়ক ও জেসিআই বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি এজাজ মোহাম্মদ, অনুষ্ঠান পরিচালক ও জাতীয় সহ-সভাপতি এম কামরুল চৌধুরী, জেসিআই বাংলাদেশের ফার্স্ট লেডি ও উদ্যোক্তা তাসমিনা আহমেদ শ্রাবণী, টয়োপ-২০২২ ব্যাবস্থাপনা কমিটির সদস্য-জাতীয় সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক ভূঁইয়া, জাতীয় সাধারণ আইন উপদেষ্টা ইমরান কাদির, জাতীয় কোষাধ্যক্ষ ইসমাত জাহান এবং জাতীয় পরিচালক মো. আশিকুর রহমান ও ত্বহা ইয়াসিন রামাদানসহ অন্যান্য জাতীয় নির্বাহী কমিটির অন্যান্য সদস্য, জেসিআই বাংলাদেশের স্থানীয় ২৮টি সংগঠনের সভাপতি এবং সাধারণ সদস্যরাসহ ব্যবসায়ী নেতারা, কূটনীতিক, সরকারি কর্মকর্তা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সারের দাবিতে বিক্ষোভ: ‘এখন গ্রেফতারের ভয়ে পালায় থাকতেছে কৃষকরা’
সারের দাবিতে বিক্ষোভ: ‘এখন গ্রেফতারের ভয়ে পালায় থাকতেছে কৃষকরা’
‘বিগ বস’র ঘরে বাদশাহকে নিয়ে ইশার বিস্ফোরক মন্তব্য
‘বিগ বস’র ঘরে বাদশাহকে নিয়ে ইশার বিস্ফোরক মন্তব্য
শাহজালালে ৮৬১.৮ গ্রাম স্বর্ণালংকারসহ ৩ জন আটক
শাহজালালে ৮৬১.৮ গ্রাম স্বর্ণালংকারসহ ৩ জন আটক
গুলশানে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ককটেলসহ গ্রেফতার ২
গুলশানে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ককটেলসহ গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন