ইউল্যাব এমএসজে বিভাগের ‘শিক্ষানবিশ দিবস’ অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৩, ১৮:৫৩আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৮:৫৩

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগে ‘এপ্রেন্টিসশিপ ডে স্প্রিং-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে ইউল্যাব রিসার্চ ভবনে ছিল এই আয়োজন। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল এমএসজে বিভাগের নতুন শিক্ষার্থীদের শিক্ষানবিশ কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া।

নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে উদ্বোধনী বক্তব্য দেন এমএসজে বিভাগের প্রধান ডক্টর জুড উইলিয়াম হেনিলো। তিনি এমএসজে বিভাগের গতানুগতিক তাত্ত্বিকতা বাদ দিয়ে হাতে-কলমের শিক্ষাকে বেশি গুরুত্ব দেওয়ার দিকটি বিশেষভাবে তুলে ধরেন এবং শিক্ষানবিশ কার্যক্রমগুলো অনুশীলনের মাধ্যমে কীভাবে দক্ষতা আরও বিকশিত করা যায় তা উল্লেখ করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনগুলো থেকেই আপনারা সরাসরি মিডিয়া অনুশীলনকারীদের কাছ থেকে শেখার সুযোগ পাচ্ছেন। এটাই শিক্ষানবিশ কার্যক্রমের সৌন্দর্য।’

এরপর পুরাতন শিক্ষার্থীরা ধারাবাহিকভাব তাদের পূর্ববর্তী কার্যক্রমের ওপর বিভিন্ন ভিডিও স্ক্রিনিং এবং প্রেজেন্টেশনের মাধ্যমে যার যার শিক্ষানবিশ প্রোগ্রামগুলোর একটি ধারণা দেন।

শেষে এমএসজে বিভাগের প্রধান ডক্টর জুড উইলিয়াম হেনিলো দ্বারা প্রতিটি প্রোগ্রামের গত সেমিস্টারের সেরা সদস্যদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।

/আরকে/
সম্পর্কিত
ইউল্যাবে সামার সেমিস্টারের নবীণবরণ
ইউল্যাবে ধরিত্রী দিবস উদযাপন
প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের উপস্থিতিতে ইউল্যাবে ‘কসমোলজিস অব কনফ্লুয়েন্স’ উৎসব
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম