জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপন সোনালী ব্যাংকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২৩, ২২:১৭আপডেট : ১৭ মার্চ ২০২৩, ২২:১৭

ব্যাংক ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও সকালে ধানমন্ডি ৩২ নম্বরে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন করেছে সোনালী ব্যাংক লিমিটেড।

শুক্রবার (১৭ মার্চ) দিনের প্রথম প্রহরে দোয়া মাহফিলের মাধ্যমে জাতির পিতার জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর প্রধান অতিথি হিসেবে জাতির পিতার জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত জন্মবার্ষিকীর এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক, ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, জেনারেল ম্যানেজারসহ ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারী।
 
এরপর সকালে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী এবং সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টরের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ব্যাংকের পক্ষে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় পরিচালনা পর্ষদের সদস্য, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, জেনারেল ম্যানেজার, অন্যান্য নির্বাহী ও ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়া মুন্সীগঞ্জের একটি এতিমখানায় ব্যাংকের পক্ষ থেকে এতিমদের মধ্যে খাবার বিতরণ এবং ব্যাংক চত্বরে শিশুদের নিয়ে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ বিষয়ের উপরে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
সোনালী ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ
খিলগাঁওয়ে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
৪১ বছরের আইনি লড়াই শেষে ক্ষতিপূরণ পাচ্ছেন কুষ্টিয়ার হরেন্দ্রনাথ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম