বাংলাদেশ ইউনিভার্সিটিতে বুদ্ধিমান উপলব্ধি প্রকল্প উপস্থাপন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৫৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৫৭

ছাত্রছাত্রীদের মধ্যে নেতৃত্ব, স্বকেন্দ্রিকতা বৃদ্ধি এবং তাদের বুদ্ধিমত্তা ও ব্যক্তিগত উন্নতিসহ নতুন কিছু উদ্ভাবনের লক্ষ্যে প্রেরণা সৃষ্টির উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ‘বুদ্ধিমান উপলব্ধিভিত্তিক প্রকল্প’ উপস্থাপন প্রতিযোগিতা।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) ঢাকার আদাবরে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপী অনুষ্ঠান হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে ওয়ালটন গ্রুপের অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ  গালিব ইবনে কিবরিয়া এবং মোহাম্মদ শামীম রেজা প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার বিভাগের প্রধান সাদিক ইকবাল।

বাংলাদেশ ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার (গণসংযোগ) সোহেল আহসান নিপু স্বাক্ষরিত পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় সিএসই বিভাগের মোট ১১টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় মেশিন লার্নিং কিট অ্যাপ তৈরি, রোবোটিক আর্মস, ফায়ার ফাইটার রোবট, স্মার্ট হোম, ভূমিকম্পের অ্যালার্ট অ্যালার্ম, মাল্টিফাংশন রোবট, ইলেকট্রিক ওয়াটার পাম্প কন্ট্রোল, অটোমেটেড থ্রি-ওয়ে ট্রাফিক সিগন্যাল, হার্ট কেয়ার ফর ইইসিপি মেশিন, অটোমেটেড প্ল্যান্ট ওয়াটারিং-সহ বিভিন্ন বিষয়ের ওপর ছাত্রছাত্রীদের তৈরি প্রজেক্ট প্রদর্শন করা হয়।

প্রকল্পের সৃজনশীলতা, কার্যকারিতা ও উপস্থাপনার ভিত্তিতে বিচারকদের মূল্যায়নে বিজয়ী তিন দলের হাতে স্মারক ও সনদ তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা।

অনুষ্ঠানে বক্তারা ছাত্রছাত্রীদের তৈরি প্রকল্পগুলোর ভূয়সী প্রশংসা করে বলেন, এ প্রকল্পগুলো আমাদের প্রযুক্তি যাত্রায় একাধিক সমস্যার সমাধান চিহ্নিত করতে সক্ষম হয়েছে, যা আমাদের আগামী দিনের প্রগতির অগ্রগতিতে সাহায্য করবে।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের হাত ধরেই আজকের ডিজিটাল বাংলাদেশ আগামী দিনে স্বপ্নের স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে, আর এ কাজের কান্ডারী হবে তরুণ শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীদের অগ্রসরমাণ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যুগোপযোগী তথ্যপ্রযুক্তি শিক্ষায় দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। আর বাংলাদেশ ইউনিভার্সিটি সরকারের গৃহীত পদক্ষেপগুলোর বাস্তবায়নে বরাবর সে কাজটিই করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা ছাড়াও সিএসই বিভাগের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

/এনএআর/
সম্পর্কিত
পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবধান কমাতে কাজ করছে ইউজিসি
‘কৃত্রিম সূর্য’ তৈরির আরও কাছাকাছি চীন
চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন
সর্বশেষ খবর
জবি ছাত্রশক্তির নেতৃত্বে শাহিন মিয়া ও ফেরদৌস শেখ
জবি ছাত্রশক্তির নেতৃত্বে শাহিন মিয়া ও ফেরদৌস শেখ
রাষ্ট্রীয় ৪৪টি শিল্প লুটেরা ব্যবসায়ীদের কাছে ইজারা দেওয়ার অভিযোগ, প্রতিহতের আহ্বান জামুকার
রাষ্ট্রীয় ৪৪টি শিল্প লুটেরা ব্যবসায়ীদের কাছে ইজারা দেওয়ার অভিযোগ, প্রতিহতের আহ্বান জামুকার
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
বুধবার দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির
বুধবার দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির
সর্বাধিক পঠিত
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
যুবদলের কমিটি দেওয়ার পরদিনই ১৬ নেতার পদত্যাগ
যুবদলের কমিটি দেওয়ার পরদিনই ১৬ নেতার পদত্যাগ
৩২ ডিসিকে অবসরে পাঠানোর কারণ কী, জানালেন তথ্য উপদেষ্টা
৩২ ডিসিকে অবসরে পাঠানোর কারণ কী, জানালেন তথ্য উপদেষ্টা