কেএসআরএম অহংকারের বঙ্গবন্ধু টানেল প্রকল্পের গর্বিত অংশীদার

প্রেস বিজ্ঞপ্তি
২৭ অক্টোবর ২০২৩, ১৪:১১আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১৪:১৩

বঙ্গবন্ধু টানেল বর্তমান সরকারের অবকাঠামোগত উন্নয়নের অনন্য উদাহরণ। নিঃসন্দেহে এটি আমাদের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। অহংকারের এ বঙ্গবন্ধু টানেল প্রকল্পের গর্বিত অংশীদার দেশের অন্যতম ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান কেএসআরএম। কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল দেশের প্রথম ও একমাত্র টানেল। শুধু তাই নয় দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশে নির্মিত প্রথম ও দীর্ঘতম সুড়ঙ্গপথও এটি। যার দৈর্ঘ্য ৩ দশমিক ৪৩ কিলোমিটার। 

আমাদের জন্য গর্বের বিষয় হলো- বঙ্গবন্ধু টানেলে প্রথম রড সরবরাহকারী দেশীয় প্রতিষ্ঠান হলো কেএসআরএম। সুড়ঙ্গপথ নির্মাণ প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের শর্ত ও চাহিদার ভিত্তিতে কেএসআরএম এইচআরবি ৪০০ স্ট্যান্ডার্ড রড সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে মনোনীত হয়। কেএসআরএম টানেলে মোট চাহিদার প্রায় ৫০ শতাংশ রড সরবরাহ করেছে।

বর্তমান সরকারের ওয়ান টানেল টু সিটি কনসেপ্টে আনোয়ারা অংশের অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হবে। বাড়বে কর্মসংস্থান। বিনিয়োগকারীরা উৎসাহিত হবে নতুন নতুন শিল্প কারখানা স্থাপনে। দেশের অন্যান্য অঞ্চলের সাথে পর্যটন শহর কক্সবাজার, পার্বত্য জেলা বান্দরবানসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার যোগাযোগ সহজতর হবে। সময় ও অর্থের সাশ্রয় হবে।

মূল শহরের উপর চাপ কমবে যানবাহন ও জনসংখ্যার। মূলত বঙ্গবন্ধু টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন মেগাপ্রকল্প বাস্তবায়নে বন্দরনগরী চট্টগ্রামের স্মার্ট যাত্রা শুরু হয়েছে এমনটাই বিশ্বাস আমাদের।

প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছা শক্তির কারণে এসব প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে। এসব প্রকল্পের কারণে উত্তরোত্তর সমৃদ্ধ হবে দেশের সামগ্রিক অর্থনীতি।

/এমএস/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি