যুক্তরাষ্ট্রে ‘আগামী’র নতুন সভাপতি পারভেজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৯আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৯

বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে যুক্তরাষ্ট্রের অলাভজনক সংগঠন আগামী ইনক। ২০২৩-২০২৪ মেয়াদে সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মুস্তাফিজুর রহমান পারভেজ।

সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্পন্ন শিক্ষার সুযোগ তৈরিতে যুক্তরাষ্ট্রে তহবিল সংগ্রহের মাধ্যমে ‘আগামী' কার্যক্রম পরিচালনা করে। এই তহবিল দিয়ে বাংলাদেশে বেশ কয়েকটি স্কুল পরিচালনা করছে সংগঠনটি। গত ২০ বছর ধরে ৪০টির বেশি স্কুলকে সহায়তা দিয়েছে। বর্তমানে ১৯টি স্কুলে ৩ হাজারেও বেশি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রদানসহ, শিক্ষা বিস্তারে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছে আগামী।

এসব স্কুলে শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষাব্যবস্থার সব ধরনের সুযোগ তৈরি করা হয়েছে।পাঠাগার তৈরি, সহ-শিক্ষা কার্যক্রম পরিচালনা, স্বাস্থ্যশিক্ষার ব্যবস্থা, ইংরেজি ভাষা শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের মতো কার্যক্রমে গভীর মনোনিবেশ করেছে উত্তর আমেরিকা-ভিত্তিক অলাভজনক এই প্রতিষ্ঠানটি।

একইসঙ্গে তাদের পরিচালিত স্কুলে শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার ও স্কুল ড্রেস দেওয়া হয়। এছাড়া শিক্ষকদের প্রশিক্ষণ ও বিনোদনমূলক নানা আয়োজনও থাকে।

২০১১ সালে সান ফ্রান্সিসকোর বে এরিয়াতে  ‘আগামী’র প্রতিষ্ঠাতা ডা. সাবির মজুমদারের হাত ধরে এর কার্যক্রমে যুক্ত হন পারভেজ।

প্রযুক্তি বিশেষজ্ঞ মুস্তাফিজুর রহমান পারভেজ এর আগে ‘আগামী’র সৌর প্রকল্পে সমন্বয়কারী হিসেবে কাজ করেছেন।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মানসম্মত শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ সরকার। সরকারের এই ভিশনে সহায়ক ভূমিকা পালন করছে আগামী।

/কেএইচ/এপিএইচ/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম