হারপিকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তিশা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১০আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৫

হারপিক বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বাংলাদেশে টয়লেট স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং ব্যবসার প্রসারে হারপিক বাংলাদেশের সব কার্যক্রমের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করবেন নন্দিত এই অভিনেত্রী।

সম্প্রতি রাজধানীর গুলশান-১ এ রেকিট বেনকিজারের (বাংলাদেশ) প্রধান কার্যালয়ে তিশা ও হারপিকের মধ্যে একটি চুক্তি সই হয়। শনিবার (ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চুক্তির বিষয়ে তিশা বলেন, ‘হারপিক বিশ্বের একটি স্বনামধন্য ব্র্যান্ড। ছোটবেলা থেকেই দেখে এসেছি এটি আমাদের বাসাবাড়ির টয়লেটের একটি অবিচ্ছেদ্য পণ্য। আমি এই হারপিক পরিবারের সদস্য হতে পেরে অনেক আনন্দিত।’

অনুষ্ঠানে রেকিটের মার্কেটিং ম্যানেজার সাবরিন মারুফ তিন্নি বলেন, ‘হারপিক বাংলাদেশে বেশ সুনামের সঙ্গে ব্যবসা করছে। এই পথচলায় তিশাকে পেয়ে আমরা আনন্দিত। অনেক বছর পর হারপিক পরিবারে বাংলাদেশি কোনও অ্যাম্বাসেডর যুক্ত হলো। এছাড়া এই প্রথম কোনও নারী মিডিয়া ব্যক্তিত্ব এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন।’

চুক্তি সই অনুষ্ঠানে আরও ছিলেন রেকিট বেনকিজারের ব্যবস্থাপনা পরিচালক ভিশাল গুপ্তা, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার তাবাসসের আহমেদ, এক্সটারনাল অ্যাফেয়ার্স ম্যানেজার মো. রাকিব উদ্দিন প্রমুখ।

হারপিক টয়লেট ক্লিনারের একটি ব্র্যান্ড। এটি যুক্তরাজ্যে ১৯৩২ সালে রেকিট অ্যান্ড সন্স (বর্তমানে রেকিট) দ্বারা চালু হয়। আফ্রিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, এশিয়া-প্যাসিফিক, ইউরোপ, আমেরিকাসহ পৃথিবীজুড়ে এটি পাওয়া যায়। ১৯৭৮ সাল থেকে এটি বাংলাদেশে টয়লেট-ক্লিনারের ব্র্যান্ড হিসেবে কাজ করছে।

/আরকে/
সম্পর্কিত
ফারুকীর অবস্থা জানালেন তিশা
কর ফাঁকি: মৌসুমী-ফারিয়া-সাবিলা নূরসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ
শেখ মুজিবুর রহমানের বায়োপিকে তিশার অভিনয় প্রসঙ্গে যা বললেন ফারুকী
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান
শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত