এআইইউবি’তে ২০২৩-২৪ সামার সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ জুন ২০২৪, ২১:১৭আপডেট : ০২ জুন ২০২৪, ২১:১৭

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) এর ২০২৩-২০২৪ সামার সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুাষ্ঠত হয়েছে। শনিবার (১ জুন) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ৪টি অনুষদের নবাগত শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়। অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের প্রতিনিধিরা নবীনবরণ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়টির শিক্ষাদান পদ্ধতি,  নিয়মনীতি, সেবা ও সহযোগিতা সম্পর্কে অবহিত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি’র প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন।

তিনি নবাগত শিক্ষার্থী ও অভিভাবকদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে নতুন শিক্ষার্থীদের বিভিন্ন অনুপ্রেরণামূলক উপদেশ দেন।

এআইইউবি’র উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম তার বক্তব্যে শিক্ষার্থীদের এআইইউবি’তে বিদ্যমান সুযোগ-সুবিধাগুলো কাজে লাগিয়ে এর সঠিক ব্যবহার করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সহ-উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, ডিন ছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।

নবীনবরণের আনুষ্ঠানিকতা শেষে এআইইউবি’র পারফর্মিং আর্টস ক্লাবের (এপিএসি) উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
এআইইউবিতে ডিজিটাল সিকিউরিটি বিষয়ক ‘ট্রেনিং ফর ট্রেইনার্স’ অনুষ্ঠিত
এআইইউবি’র ২২তম সমাবর্তন অনুষ্ঠিত
শিক্ষার্থীদের জন্য এআইইউবি-র ‘জরুরি সেবা প্রদান টিম’ গঠন
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী