৫০ কৃতী শিক্ষার্থীর পরিবারকে মেঘনা গ্রুপের সংবর্ধনা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ জুন ২০২৪, ১৯:৩৭আপডেট : ০৪ জুন ২০২৪, ১৯:৪৩

এ বছর এসএসসি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা ৫০ জন শিক্ষার্থীর পরিবারকে সংবর্ধনা দিয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। সোমবার (৩ জুন) রাজধানীর একটি হোটেলে এ আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ৫০ শিক্ষার্থী প্রান্তিক চা দোকানির সন্তান।

বরিশাল থেকে আসা এক শিক্ষার্থী প্রিয়া খানের বাবা আসলাম খান জানান, এ রকম অনুষ্ঠানে আসতে পেরে তিনি গর্বিত। এটি তার সন্তান ও তাদের কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে।

আরেক শিক্ষার্থী জানান, তিনি কখনও পড়াশোনা চালিয়ে নিতে পারবেন কিনা ভাবতে পারেননি। কিন্তু আজ তিনি সংবর্ধনা পাচ্ছেন, যা তার বাবার অক্লান্ত পরিশ্রম ও ভালবাসার অর্জন।

অনুষ্ঠানে মেঘনা গ্রুপের চিফ একাউন্ট অফিসার মোহাম্মদ রহমতুল্লাহ খন্দকার বলেন, ‘প্রতিটি সন্তানের সফলতার পেছনে রয়েছে বাবা ও মায়ের অনেক ত্যাগ ও সংগ্রাম। আমরা সেই সব বাবা-মায়ের সন্তানদের জন্যে এই সংবর্ধনা আয়োজন করতে পেরে আনন্দিত।’

অনুষ্ঠানে আরও ছিলেন– মেঘনা গ্রুপের জেনারেল ম্যানেজার (একাউন্টস) এস কে বেলাল হোসাইন, জেনারেল ম্যানেজার (সেলস) মো. আক্তারুল আলম শাহ, সিনিয়র ডিজিএম (সেলস) মোহাম্মদ আহসানুল্লাহ।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউল্যাবে ‘বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ’
ইউল্যাবে ‘বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ’
‘পরিবর্তনের চাবিকাঠি নাগরিকদের হাতেই’
‘পরিবর্তনের চাবিকাঠি নাগরিকদের হাতেই’
ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২
ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২
ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, থাকছে তিন দেশের ১২ স্টেডিয়াম
ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, থাকছে তিন দেশের ১২ স্টেডিয়াম
সর্বাধিক পঠিত
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড