বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি ব্যবসার বিস্তৃতির সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি ভার্চুয়ালি অনুষ্ঠিত এক বোর্ড সভায় কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম বহুমুখী করার মাধ্যমে ব্যবসার পরিধি বিস্তৃতর সিদ্ধান্ত গৃহীত হয়।
বুধবার (৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রসারিত ব্যবসায়িক কর্মকাণ্ডের মধ্যে ছাপা ও লেখার কাগজ উৎপাদন, মুদ্রণ ও প্রকাশনা, পেপার কনভার্টিং, সিকিউরিটি প্রিন্টিং, হাউজিং ও রিয়েল এস্টেট, অবকাঠামো উন্নয়ন, স্থানীয় ও আন্তর্জাতিক টেন্ডার, আমদানি ও রফতানি এবং ট্রেডিং ব্যবসা অন্তর্ভুক্ত করা হয়েছে।









