বেসিসের ফিনটেক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হলেন নগদের নিয়াজ মোর্শেদ এলিট

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ জুলাই ২০২৪, ১৭:৫১আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১৭:৫১

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ফিনটেক ও ডিজিটাল পেমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট। মঙ্গলাবার (১৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসিসের ফিনটেক ও ডিজিটাল পেমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়াজ মোর্শেদ এলিট উদ্ভাবনী চিন্তা ও ডিজিটাল পেমেন্ট পদ্ধতি পুনর্গঠনের লক্ষ্যে কাজ করবেন। এছাড়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া ও কমিটির সদস্যদের অনুপ্রাণিত করতেও তিনি ভূমিকা রাখবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই স্ট্যান্ডিং কমিটি নীতিনির্ধারণী পর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে কথা বলতে গুরুত্ব দেবে এবং ডিজিটাল পেমেন্ট সল্যুশনকে আরও বেশি জনপ্রিয় করতে ও ফিনটেক স্টার্টআপের সমৃদ্ধিতে সহায়তা করবে।

নতুন এই দায়িত্বের বিষয়ে নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘বেসিসের ফিনটেক ও ডিজিটাল পেমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হওয়ায় আমি আনন্দিত। বাংলাদেশের ডিজিটাল রূপান্তর ও আরও বেশি অন্তর্ভূক্তিমূলক আর্থিক অবকাঠামো তৈরিতে এই ইন্ডাস্ট্রির নেতা ও অংশীজনদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই।’

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেন্নাইয়ের মালিক হতে চেয়েছিলেন ধোনি? জানুন আসল ঘটনা
চেন্নাইয়ের মালিক হতে চেয়েছিলেন ধোনি? জানুন আসল ঘটনা
বন্ধুকে ১ লাখ টাকা ধার দিয়ে জীবনটাই শেষ
বন্ধুকে ১ লাখ টাকা ধার দিয়ে জীবনটাই শেষ
সাংস্কৃতিক লড়াই সব লড়াইয়ের ভিত্তি: আনু মুহাম্মদ
সাংস্কৃতিক লড়াই সব লড়াইয়ের ভিত্তি: আনু মুহাম্মদ
আসিয়ান কাপের দল থেকে বাদ পড়া কাজেম শাহ বললেন, ‘স্বপ্ন জাতীয় দলে খেলা’
আসিয়ান কাপের দল থেকে বাদ পড়া কাজেম শাহ বললেন, ‘স্বপ্ন জাতীয় দলে খেলা’
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন