ট্যুরিজম ফেস অব সাউথ এশিয়া অ্যাওয়ার্ড পেলেন শাখাওয়াত হোসেন

বাংলা ট্রিবিউন ডেস্ক 
২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৯ আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৯

দক্ষিণ এশীয়ায় পর্যটন শিল্পের বৃদ্ধি এবং বিকাশে ব্যতিক্রমী অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ফেস অব সাউথ এশিয়া অ্যাওয়ার্ড’ পেলেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শাখাওয়াত হোসেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) নেপালের রাজধানী কাঠমান্ডুতে ট্যুরিজম এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস (এসএটিএ) ২০২৪-এর অষ্টম আসরে তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

‘ফেস অব সাউথ এশিয়া অ্যাওয়ার্ড’ দক্ষিণ এশিয়ার মধ্যে অত্যন্ত মর্যাদাপূর্ণ। নেপালের সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী শ্রী বদ্রী প্রসাদ পান্ডে পুরস্কারটি শাখাওয়াত হোসেনের হাতে তুলে দেন।

এ অর্জন নিয়ে শাখাওয়াত হোসেন বলেন, মর্যাদাপূর্ণ এ স্বীকৃতি পেয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। আমি আমার প্রতিষ্ঠানের চেয়ারপারসন সেলিনা আলী, ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলী এবং পরিচালনা পর্ষদের কাছ থেকে বিশ্বস্ততার সঙ্গে কাজ করার ও সমর্থন পেয়েছি, এই পুরস্কার তারই প্রমাণ। আমি আমার টিমের সম্মিলিত প্রচেষ্টা এবং বাংলাদেশে আমাদের সব অংশীজন, স্টেকহোল্ডার এবং ট্যুরিজম শিল্পের সমর্থনের প্রশংসা করছি। এশিয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম মার্কেটে আমি দেশের পর্যটন সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে এবং দক্ষিণ এশিয়ায় একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরিতে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে ২০ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন শাখাওয়াত হোসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ থেকে পিএইচডি করছেন এবং একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।

বর্তমানে তিনি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির সিইও হিসেবে কর্মরত রয়েছেন, যার মালিকানাধীন ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা এবং হানসা প্রিমিয়াম রেসিডেন্সেরও দায়িত্ব রয়েছেন।

/আরআইজে/
সম্পর্কিত
ইউল্যাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম
আইএসইউ স্পোর্টস ক্লাবের দায়িত্বে নতুন নেতৃত্ব
সর্বশেষ খবর
অর্থায়ন ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ে জলবায়ু সম্মেলনে মতবিরোধ
অর্থায়ন ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ে জলবায়ু সম্মেলনে মতবিরোধ
শেষ বলে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
শেষ বলে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
ঘরে আগুনের ঘটনার মধ্যে এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে থানায় মামলা
ঘরে আগুনের ঘটনার মধ্যে এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে থানায় মামলা
অন্যরকম বাজার, যেখানে ফেলনা প্লাস্টিকে মেলে নিত্যপণ্য
অন্যরকম বাজার, যেখানে ফেলনা প্লাস্টিকে মেলে নিত্যপণ্য
সর্বাধিক পঠিত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা