মাইন্ডশেয়ার বাংলাদেশ পেলো সর্বোচ্চ সংখ্যক ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড

বাংলা ট্রিবিউন ডেস্ক 
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৮

ডিজিটাল স্পেইসে নিজেদের দক্ষতা ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড। ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডসের অষ্টম আসরে মোট ১০টি পুরস্কার— তিনটি সিলভার ও সাতটি ব্রোঞ্জ পদকের মাধ্যমে, ডিজিটাল গল্পকথনে মাইন্ডশেয়ার পেয়েছে অনন্য স্বীকৃতি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে এই পুরস্কার প্রদান করা হয়। যা বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ডিজিটাল সামিটের সমাপনী অনুষ্ঠান হিসেবে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‘ডিজিটাল রেনেসাঁ: আগামীর ভোক্তাদের জন্য উদ্ভাবন’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই সম্মেলনে শীর্ষস্থানীয় মার্কেটিং বিশেষজ্ঞরা ডিজিটাল ল্যান্ডস্কেপের বিবর্তন ও ভবিষ্যতের ভোক্তা সম্পৃক্ততা নিয়ে আলোচনা করেন। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অর্জন এক বছরের নিরলস পরিশ্রম, সৃজনশীলতা ও কৌশলগত উৎকর্ষতার উজ্জ্বল প্রমাণ। মাইন্ডশেয়ার বাংলাদেশ তাদের সম্মানিত ক্লায়েন্টদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ, যাদের আস্থা ও সহযোগিতাই এই সাফল্যের মূল চালিকা শক্তি।

এতে বলা হয়, ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডস, যা বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং ও কমিউনিকেশনের সর্বোচ্চ স্বীকৃতির প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত, সম্প্রতি এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ‘ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০২৪’-এর বিজয়ীদের সম্মাননা প্রদান করেছে।

২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড বাংলাদেশে সেরা ও সর্বাধিক প্রভাবশালী ডিজিটাল ক্যাম্পেইনগুলোকে স্বীকৃতি দিয়ে আসছে। এই বছর মাইন্ডশেয়ারের অসাধারণ সাফল্য ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে উদ্ভাবন ও উৎকর্ষতা অর্জনের প্রতিশ্রুতি আরও দৃঢ় করেছে।

/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের