ঢাকা বিশ্ববিদ্যালয় সোশ্যাল থিংকিং রিসার্চ সেন্টারের চেয়ারম্যান তামিজী, সেক্রেটারি হামিদা

প্রেস রিলিজ
১৮ এপ্রিল ২০২৫, ২১:২৮ আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ২১:৪০

কবি, সমাজবিজ্ঞানী ও শিকড়সন্ধানী লেখক অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজীকে চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমারারি অধ্যাপক ড. হামিদা খানমকে সেক্রেটারি জেনারেল করে ঢাকা বিশ্ববিদ্যালয় সোশ্যাল থিংকিং রিসার্চ সেন্টারের (ডিইউএসটিআর) ২০২৫-২০২৮ মেয়াদি নির্বাহী পর্ষদ গঠিত হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত কাউন্সিলে এ কমিটি গঠিত হয়। এতে কো-চেয়ারম্যান পদে শিক্ষাবিদ অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে সাবেক ছাত্রনেতা মোড়ল জিয়াউর রহমান, জয়েন্ট সেক্রেটারি জেনারেল পদে নারীনেত্রী অধ্যাপক নায়লা ইসলাম ও ডা. তৌফিক রেজা খান, সাংগঠনিক সম্পাদক পদে কোটা সংস্কার আন্দোলনের রূপকার, দৈনিক ইনকিলাবের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ, দপ্তর সম্পাদক পদে আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক পদে মঈন খান, সমাজকল্যাণ সম্পাদক পদে সাদিয়া তাসলিম, যুব সম্পাদক পদে জসীম উদ্দীন সৈকত, ক্রীড়া সম্পাদক পদে তন্ময় সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রিয়াঙ্কা বিশ্বাস পিংকি, আন্তর্জাতিক সম্পাদক পদে আফরিন প্রমি, নির্বাহী সদস্য পদে সার্জিয়া ফেরদৌসী সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন।

নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী বলেন, ‘বর্তমান সরকার, জাতীয় আন্তর্জাতিক সংস্থাসমূহের সঙ্গে যোগাযোগ রক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয় সোশ্যাল থিংকিং রিসার্চ সেন্টারকে একটি পূর্ণাঙ্গ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নতুন কমিটি অঙ্গীকারবদ্ধ। আমরা “হোমোক্রেসি” নামে একটি আন্তর্জাতিক মানসম্মত জার্নাল উপহার দেবো।’ এসময় তিনি শিক্ষা ও ইতিহাস কমিশন গঠনের দাবি জানান।

তিনি আরও বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র মেরামতের কাজে অংশগ্রহণ করা উচিত। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বলতে চাই, দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিন। নির্বাচিত জনপ্রতিনিধিগণ জনতার ক্ষমতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সংস্কার করবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
‘জাতীয়করণ না হলে আন্দোলন’, ময়মনসিংহে শিক্ষক ফেডারেশনের হুঁশিয়ারি
ঢাবি অধ্যাপক জিনাত হুদা সাময়িক বরখাস্ত
‘ফ্যাসিবাদ ও মুজিববাদের পাহারা বন্ধ করুন’, ঢাবি প্রশাসনকে ডাকসু নেতা
সর্বশেষ খবর
১৫২ বন্দিসহ কারাগার ভেঙে পালিয়ে যান লাল্টু, কাঁঠালের ভেতরে অস্ত্র দিয়েছিল কে?
১৫২ বন্দিসহ কারাগার ভেঙে পালিয়ে যান লাল্টু, কাঁঠালের ভেতরে অস্ত্র দিয়েছিল কে?
ছাত্রদল ও ছাত্রশিবিরের উত্তেজনার পর গোটা কলেজে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ
ছাত্রদল ও ছাত্রশিবিরের উত্তেজনার পর গোটা কলেজে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ
মেসির বিদায়ী ম্যাচের পর যা বললেন রোনালদো 
মেসির বিদায়ী ম্যাচের পর যা বললেন রোনালদো 
অপারেশনের পর পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মারা গেলেন সেই নার্স
অপারেশনের পর পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মারা গেলেন সেই নার্স
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি