এপেক্স ফুটওয়্যার লিমিটেডে পদোন্নতি পেলেন দিলীপ কাজুড়ী ও ফিরোজ মোহাম্মদ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ মে ২০২৫, ১৫:০৫আপডেট : ০৪ মে ২০২৫, ১৫:০৫

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন এনেছে কোম্পানিটির কর্তৃপক্ষ। কোম্পানিটির সাবেক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর দিলীপ কাজুড়ী পদোন্নতি পেয়ে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন। এছাড়াও ফিরোজ মোহাম্মদ এপেক্সের সাবেক চিফ অপারেটিং অফিসার থেকে পদোন্নতি পেয়ে চিফ এক্সিকিউটিভ অফিসার হয়েছেন।

রবিবার (৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড।

এতে বলা হয়, ২০০৯ সালে দিলীপ কাজুড়ী এপেক্স ফুটওয়্যার লিমিটেডে যোগদান করেন। বিগত ১৫ বছরে তিনি কোম্পানিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ভূমিকা পালন করেছেন, বর্তমানে এপেক্সের এএমডি পদের সঙ্গে চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবেও তিনি কর্তব্যরত আছেন। কোম্পানিটির ফিনান্স এবং অডিট বিভাগে তার অবদান এপেক্সের ব্যবসায়িক প্রবৃদ্ধিতে অনস্বীকার্য ভূমিকা পালন করেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরদিকে, ফিরোজ মোহাম্মদ ২০২১ সালে এপেক্সে যোগদানের পর থেকে কোম্পানিটিতে বেশ কিছু অবকাঠামোগত পরিবর্তন আসে, যা এপেক্সের ব্যবসায়িক বৃদ্ধিতে সাহায্য করে। এপেক্সে যোগদানের আগে তিনি বিভিন্ন কোম্পানিতে রিটেইল ব্যবসা, সেলস এবং প্রোডাক্ট ম্যানেজমেন্টসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এরূপ পদোন্নতি কোম্পানিতে একটু নতুন যুগের সূচনা করছে। সামনের দিনে কোম্পানিটিতে নতুন সম্ভাবনার উদ্ভব হবে বলে ধারণা করা যায়।

/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম