ওমরাহ যাত্রী ও শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দিচ্ছে নভোএয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২৫, ১৫:৫৬আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১৫:৫৬

দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার ওমরাহ পালনকারী যাত্রী এবং বিদেশগামী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে। যাত্রীরা অতিরিক্ত ২০ কেজি ব্যাগেজ বিনামূল্যে বহনের সুযোগ পাবেন।

বুধবার (২৭ আগস্ট) নভোএয়ারেএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, সাধারণত যাত্রীরা ২০ কেজি পণ্য চেক-ইন ব্যাগেজে ও সাত কেজি পণ্য হ্যান্ড ব্যাগেজে বহনের সুবিধা পেয়ে থাকেন। তবে ওমরাহ পালনকারী ও বিদেশে অধ্যয়নগামী শিক্ষার্থীরা অভ্যন্তরীণ রুটে সর্বমোট ৪০ কেজি চেক-ইন ব্যাগেজ বহনের সুবিধা পাবেন।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, নভোএয়ার সবসময় যাত্রীসেবার মানোন্নয়ন এবং যাত্রা আরও স্বাচ্ছন্দ্যময় ও সাশ্রয়ী করে তুলতে বদ্ধপরিকর। তাই ওমরাহ যাত্রী ও বিদেশগামী শিক্ষার্থীদের ভ্রমণকে সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় করতে অতিরিক্ত ব্যাগেজ সুবিধা দেওয়া হচ্ছে।

বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর ও সিলেট অভ্যন্তরীণ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
ঢাকায় নভোএয়ারের ফ্লাইটের জরুরি অবতরণ
নভোএয়ারের ১৪তম বর্ষে পদার্পণ
‘এক্সিলেন্স ইন বিজনেস-২০২৫’ পুরস্কার পেলো নভোএয়ার 
সর্বশেষ খবর
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই