নভোএয়ারের পরিচালক হিসেবে যোগ দিলেন সোহেল মজিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২৫, ১৫:১১আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১৫:১১

দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারে পরিচালক (বিক্রয় ও বিপণন) হিসেবে যোগ দিয়েছেন সোহেল মজিদ। বৃহস্পতিবার (৩১ জুলাই) এ পদে যোগ দেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সোহেল মজিদ এভিয়েশন সেক্টরে দুই দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন দেশি ও বিদেশি বিমান সংস্থা, স্বনামধন্য অনলাইন ট্রাভেল এজেন্সিতে দায়িত্বশীল পদে কাজ করেছেন।

নভোএয়ারে যোগদান প্রসঙ্গে সোহেল মজিদ বলেন, নতুন দায়িত্ব ও চ্যালেঞ্জ নিয়ে নভোএয়ারে যোগ দিতে পেরে আমি গর্বিত। যাত্রীদের অন্যতম একটি বিশ্বস্ত ও পছন্দের এয়ারলাইন্স হিসেবে নভোএয়ার ইতোমধ্যেই নিজস্ব অবস্থান তৈরি করেছে। আমি এই প্রতিষ্ঠানের বাণিজ্যিক কৌশল ও বাজার সম্প্রসারণের মাধ্যমে ভবিষ্যৎ সাফল্যে অবদান রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, সোহেল মজিদের মতো অভিজ্ঞ ও দক্ষ পেশাজীবীর নভোএয়ারে যোগদান আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গুরুত্বপূর্ণ বিষয়। তার পেশাগত অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং কৌশলগত দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও যাত্রীসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী।

নভোএয়ার ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর ও সিলেট রুটে ফ্লাইট পরিচালনা করছে।

/আইএ/আরকে/
সম্পর্কিত
ঢাকায় নভোএয়ারের ফ্লাইটের জরুরি অবতরণ
নভোএয়ারের ১৪তম বর্ষে পদার্পণ
‘এক্সিলেন্স ইন বিজনেস-২০২৫’ পুরস্কার পেলো নভোএয়ার 
সর্বশেষ খবর
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই