আন্তঃবিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সম্মেলনে বিজয়ী হলো যেসব প্রতিষ্ঠান

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ অক্টোবর ২০২৫, ১২:৫৭আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১২:৫৭

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) আয়োজন ১১তম আন্তঃবিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সম্মেলন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি, ইউল্যাব ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি। গত ২৩-২৪ অক্টোবর অনুষ্ঠিত সম্মেলন ছিল ফেয়ারি টেইলস ও লোকগাঁথা ঘিরে; যেখানে বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীরা তাদের সম্মিলিত অ্যাকাডেমিক ও সৃজনশীল প্রতিভা প্রদর্শন করেছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত সচিব (প্রশাসন) আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন। তিনি বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ, তারাই বাংলাদেশ গৌরবান্বিত করবে।

অ্যাকাডেমিয়ায় নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ইউল্যাবের এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়, কারণ এটি শিক্ষার্থীদের সৃজনশীল ও সাংস্কৃতিক চর্চাকে উজ্জীবিত করে তোলে।

ব্র্যাক ইউনিভার্সিটির রোমানা রুহিন হৃদি অর্জন করেছেন সেরা গবেষণাপত্র পুরস্কার। রানার আপ গবেষণাপত্র পুরস্কার পান ইউল্যাবের রাইসা আনান। সাংস্কৃতিক প্রতিযোগিতায় ইউল্যাবের প্রযোজনা ‘দ্য রিজলার্স অব ফেয়ারি টেলস’চ্যাম্পিয়ন হয়। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির পরিবেশনা ‘হোয়াট ইজ বিউটি অ্যান্ড হু ইজ দ্য বিস্ট?’ অর্জন করে রানার-আপ পুরস্কার। বিজয়ীদের ক্রেস্ট, স্বীকৃতির সনদ এবং অর্থ পুরস্কার দেওয়া হয়।

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ডিপার্টমেন্ট অব ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজের সহযোগী অধ্যাপক ড. সরকার হাসান আল জায়েদ ও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক রাবিতা রহমান গবেষণাপত্রগুলো মূল্যায়ন করেন। সাংস্কৃতিক পরিবেশনাগুলো বিচার করেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইংলিশ ল্যাঙ্গুয়েজ-লিটরেচারের চেয়ার অধ্যাপক আব্দুস সেলিম এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ডিপার্টমেন্ট অব ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজের অ্যাডভাইজার অধ্যাপক রাজিয়া সুলতানা খান।

/আরকে/
সম্পর্কিত
ইউল্যাবে সামার সেমিস্টারের নবীণবরণ
ইউল্যাবে ধরিত্রী দিবস উদযাপন
প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের উপস্থিতিতে ইউল্যাবে ‘কসমোলজিস অব কনফ্লুয়েন্স’ উৎসব
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান