এআইইউবিতে ডিজিটাল সিকিউরিটি বিষয়ক ‘ট্রেনিং ফর ট্রেইনার্স’ অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৫, ১৬:২২আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১৬:২২

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের (এআইইউবি) মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন (এমএমসি) বিভাগে ‘ডিজিটাল সিকিউরিটি’ বিষয়ক ট্রেনিং অব ট্রেইনার্স সেশন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই সেশন অনুষ্ঠিত হয়। সেশনটি পরিচালনা করেন এশিয়া সেন্টারের প্রোগ্রাম ম্যানেজার সঞ্জয় গাথিয়া।

তিনি বর্তমান মিডিয়া পরিবেশে ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত প্রধান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা কোন কোন ঝুঁকির মুখোমুখি হন, সে বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেন।

সিজেইএন বাংলাদেশ এবং এশিয়া সেন্টারের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এশিয়া সেন্টার জাতিসংঘের ইকোসোকের স্পেশাল কনসালটেটিভ স্ট্যাটাসধারী একটি সিভিল সোসাইটি রিসার্চ ইনস্টিটিউট। গুগলের সহায়তায় পরিচালিত এশিয়া সেন্টারের ডিজিটাল সিকিউরিটি ট্রেনিং (ডিএসটি) প্রোগ্রামের লক্ষ্য হলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভুল তথ্য, ডিজিটাল হুমকি এবং সাইবার নিরাপত্তা ঝুঁকির নেতিবাচক প্রভাব কমানো। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রশিক্ষণে অংশ নেন।

উদ্বোধনী বক্তব্যে এমএমসি বিভাগের উপদেষ্টা ড. এজেএম শফিউল আলম ভূঁইয়া বলেন, ‘তথ্য সংগ্রহ, যোগাযোগ ও কনটেন্ট প্রকাশে ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর দ্রুত নির্ভরতা বাড়ছে। ফলে গণমাধ্যমকর্মীদের জন্য ডিজিটাল সিকিউরিটি আজ অপরিহার্য ।ট্রেনিংয়ে অনলাইন জালিয়াতি, প্রতারণা, প্ল্যাটফর্মভিত্তিক হুমকি, ইন্টারনেট অব থিংস (আইওটি)-এর দুর্বলতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও এআই-নির্ভর সাইবার ঝুঁকিসহ নানা নতুন ঝুঁকি তুলে ধরেন সঞ্জয় গাথিয়া।’

ব্যক্তি ও প্রতিষ্ঠান কীভাবে ডিজিটাল নিরাপত্তা ও সহনশীলতা বাড়াতে পারে, সে সম্পর্কেও তিনি ব্যবহারিক পরামর্শ দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এমএমসি বিভাগের শিক্ষক মিস রানি এলেন ভি রামোস।

/এমএইচআর/
সম্পর্কিত
এআইইউবি’র ২২তম সমাবর্তন অনুষ্ঠিত
শিক্ষার্থীদের জন্য এআইইউবি-র ‘জরুরি সেবা প্রদান টিম’ গঠন
এআইইউবি’তে ২০২৩-২৪ সামার সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী