ডয়চে ভেলে একাডেমির গ্লোবাল রেফারেন্স গ্রুপে ইউল্যাবের অধ্যাপক

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ জুন ২০২৬, ১৫:৩৭আপডেট : ০৮ জুন ২০২৬, ১৫:৩৭

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপ উপাচার্য এবং জার্নালিজম, মিডিয়া স্টাডিজ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো ডয়চে ভেলের আন্তর্জাতিক গণমাধ্যম উন্নয়ন সংস্থা ডিডব্লিউ একাডেমির গ্লোবাল রেফারেন্স গ্রুপের সদস্য মনোনীত হয়েছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্লোবাল রেফারেন্স গ্রুপ একটি বিশেষ পরামর্শক সংস্থা। এতে ডিডব্লিউ একাডেমি যেসব অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে, সেসব এলাকার ১২ জন বিশিষ্ট গণমাধ্যম ও মিডিয়া উন্নয়ন বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত রয়েছেন।

২০২৪ সালে প্রতিষ্ঠিত এ গ্রুপ ডিডব্লিউ একাডেমির ব্যবস্থাপনার জন্য একটি কৌশলগত পরামর্শক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। বৈশ্বিক গণমাধ্যম অঙ্গনের উদীয়মান ইস্যু, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে স্বাধীন মতামত ও সুপারিশ প্রদান করাও এর দায়িত্বের মধ্যে রয়েছে।

মনোনয়ন প্রসঙ্গে অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো বলেন, ‘স্বাধীন গণমাধ্যম, মতপ্রকাশের স্বাধীনতা এবং মানসম্পন্ন তথ্যপ্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে আরও অন্তর্ভুক্তিমূলক, কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণে ডিডব্লিউ একাডেমির প্রচেষ্টায় অবদান রাখতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’

/ইউএস/
সম্পর্কিত
ইউল্যাবে ‘ফল ২০২৬’ এর নবীন শিক্ষার্থীদের বরণ
ইউল্যাবকে ভবিষ্যৎমুখী করে গড়ার প্রত্যয়ে ‘ফ্যাকাল্টি রিট্রিট ২০২৬’
ইউল্যাবের ১২তম আন্তঃবিশ্ববিদ্যালয় সম্মেলন অনুষ্ঠিত
সর্বশেষ খবর
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ