দক্ষ মানবসম্পদ উন্নয়নে হুয়াওয়ের সঙ্গে ইউল্যাবের মতবিনিময়

প্রেস রিলিজ
২০ জুলাই ২০২৬, ২৩:০৮আপডেট : ২০ জুলাই ২০২৬, ২৩:০৮

বাংলাদেশে প্রযুক্তি, উদ্ভাবন, গবেষণা, শিল্প-শিক্ষা সহযোগিতা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে সম্ভাব্য অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভা করেছে হুয়াওয়ে বাংলাদেশের প্রতিনিধি দল। গত রবিবার (১৯ জুলাই) ইউল্যাব ও হুয়াওয়ের এই আলোচনা অনুষ্ঠিত হয়।

হুয়াওয়ে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন হুয়াওয়ে সাউথ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক মি মা বেন। তার সঙ্গে ছিলেন ঢাকার কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুয়েই। 

ইউল্যাবের পক্ষে সভায় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন অধ্যাপক মুহাম্মদ গোলাম কিবরিয়া, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে যৌথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয়পক্ষ মতবিনিময় করেন।

সভায় হুয়াওয়ে প্রতিনিধিদলকে ইউল্যাবের নবপ্রতিষ্ঠিত ফিউচার অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস ল্যাবরেটরির সম্পর্কে অবহিত করা হয়। শিল্প, শিক্ষা ও সমাজের জন্য একটি উন্মুক্ত উদ্ভাবনী প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত এই ল্যাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তারা আগ্রহ প্রকাশ করেন। 

পাশাপাশি গবেষণা, নতুন প্রযুক্তি, উদ্ভাবন এবং সক্ষমতা উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। 

/ইউএস/
সম্পর্কিত
ইউল্যাবে ‘ফল ২০২৬’ এর নবীন শিক্ষার্থীদের বরণ
ইউল্যাবকে ভবিষ্যৎমুখী করে গড়ার প্রত্যয়ে ‘ফ্যাকাল্টি রিট্রিট ২০২৬’
ইউল্যাবের ১২তম আন্তঃবিশ্ববিদ্যালয় সম্মেলন অনুষ্ঠিত
সর্বশেষ খবর
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত