ইউল্যাবে শেষ হলো ‘বিবিএ মনসুন এক্সপো’

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ জুলাই ২০২৬, ১৬:২৭আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১৬:২৭

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্কুল অব বিজনেস (ইউএসবি) আয়োজিত তিন দিনব্যাপী ‘বিবিএ মনসুন এক্সপো ২০২৬’ শেষ হয়েছে। বুধবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এর সমাপনী আয়োজন করা হয়।

সামার-২০২৬ সেমিস্টারের কারিকুলাম ইন্টিগ্রেশন প্রোগ্রামের অংশ হিসেবে আয়োজিত এই এক্সপোতে শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান, সৃজনশীলতা এবং বাস্তবভিত্তিক ব্যবসায়িক দক্ষতার সমন্বয়ে উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করা হয়।

প্রতিযোগিতামূলক এই এক্সপোতে প্রায় ৩০০ শিক্ষার্থী ৩৫টি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। অভিজ্ঞ বিচারকদের একটি প্যানেল অংশগ্রহণকারী দলগুলোর প্রকল্প ও উপস্থাপনা মূল্যায়ন করেন। প্রকল্পের সৃজনশীলতা এবং উদ্ভাবনী সমস্যা সমাধানের দক্ষতার ভিত্তিতে ১৩টি দলকে বিজয়ী ঘোষণা করা হয়।

এই আয়োজনের মাধ্যমে ব্যবসায় শিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ কোর্স এবং বিশেষায়িত সাপ্লাই চেইন বিষয়ক কোর্সগুলো একীভূত করা হয়। সংশ্লিষ্ট কোর্সগুলোর শিক্ষকরা শিক্ষার্থীদের সার্বিকভাবে দিকনির্দেশনা দেন। এক্সপোর অন্যতম আকর্ষণ ছিল ইউল্যাব শিক্ষার্থীদের পরিবেশনায় রবীন্দ্রসংগীতের সঙ্গে অনুষ্ঠিত ‘করপোরেট মনসুন ফ্ল্যাশমব’।

সমাপনী বক্তব্য দেন ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা ও কোষাধ্যক্ষ অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউল্যাব স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক সারওয়ার উদ্দিন আহমেদ।

আয়োজনটি শেষ হয় বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণের মাধ্যমে।

/আরকে/
সম্পর্কিত
দক্ষ মানবসম্পদ উন্নয়নে হুয়াওয়ের সঙ্গে ইউল্যাবের মতবিনিময়
ইউল্যাবের উদ্যোগ বুড়িগঙ্গা-তুরাগ মোহনা সংরক্ষণ বিষয়ক অভিজ্ঞতা বিনিময়
উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে ইউল্যাবে শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন
সর্বশেষ খবর
যন্তর মন্তর যেভাবে হয়ে উঠলো দিল্লির জনপ্রিয় বিক্ষোভস্থল
যন্তর মন্তর যেভাবে হয়ে উঠলো দিল্লির জনপ্রিয় বিক্ষোভস্থল
মোজাফফরের পেছনে আ. লীগ সরকারের প্রশ্রয়ের অভিযোগ চিফ প্রসিকিউটরের
মোজাফফরের পেছনে আ. লীগ সরকারের প্রশ্রয়ের অভিযোগ চিফ প্রসিকিউটরের
সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে আলিয়া ভাটের সমর্থন
সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে আলিয়া ভাটের সমর্থন
প্রাথমিকের স্কুল ফিডিংয়ের রুটির ভেতরে আস্ত ব্লেড, অল্পের জন্য রক্ষা পেলো শিশুশিক্ষার্থী
প্রাথমিকের স্কুল ফিডিংয়ের রুটির ভেতরে আস্ত ব্লেড, অল্পের জন্য রক্ষা পেলো শিশুশিক্ষার্থী
সর্বাধিক পঠিত
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত