ঢাবির সাবেক উপাচার্যসহ ৬ শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা

ঢাবি প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৬, ১৩:৫৫ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৩:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ ছয় শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত, সাবেক উপাচার্যসহ দুই শিক্ষককে সাত কর্মদিবসের মধ্যে সশরীর উপস্থিত হয়ে রিপোর্ট করার নির্দেশ এবং আরও দুই শিক্ষকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র গঠনের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। গত সোমবার (২৩ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সাময়িক বরখাস্ত হওয়া দুই শিক্ষক হলেন—অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মুশফিকুর রহমান এবং আইন বিভাগের প্রভাষক আজহার উদ্দিন ভূঁইয়া। বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া দেশের বাইরে অবস্থান করায় তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে সিন্ডিকেট।

এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, বিধি অনুযায়ী তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিষয়ে পৃথক দুটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

অন্যদিকে, ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগ না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও আইন বিভাগের প্রভাষক শাহরিমা তানজিন অর্নিকে সাত কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে সশরীর উপস্থিত হয়ে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে সিন্ডিকেট।

এ বিষয়ে অধ্যাপক আলফেছানী বলেন, তাঁদের অবস্থান সম্পর্কে সংশ্লিষ্ট বিভাগকে জানাতে বলা হয়েছিল। তবে বিভাগ তাঁদের অবস্থান সম্পর্কে বিশ্ববিদ্যালয়কে কোনো তথ্য দিতে পারেনি। এ কারণে সিন্ডিকেট তাঁদের সশরীর রেজিস্ট্রারের কাছে হাজির হয়ে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে।

এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে ভূমিকা, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগে বিশ্ববিদ্যালয়ের আরও দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগপত্র গঠনের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। তাঁরা হলেন ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক শবনম জাহান এবং মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অধ্যাপক শবনম জাহান ও অধ্যাপক কামাল উদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছিল। কমিটি অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে গত সোমবারের সিন্ডিকেট। পরবর্তী সিন্ডিকেট সভায় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

/আইএএম/
সম্পর্কিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
শিক্ষা ক্যাডার ও এনটিআরসিএর পরীক্ষার মানের পার্থক্য কমাতে হবে: শিক্ষামন্ত্রী
ঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়লো
সর্বশেষ খবর
ফেলে দেওয়া নয়, পুরনো চামড়ার স্যুটকেসেই বদলে যাবে ঘরের চেহারা!
ফেলে দেওয়া নয়, পুরনো চামড়ার স্যুটকেসেই বদলে যাবে ঘরের চেহারা!
তৃষ্ণা, অন্ধকার এবং নীরবতার দায় 
তৃষ্ণা, অন্ধকার এবং নীরবতার দায় 
অনিয়ম-দুর্নীতির অভিযোগে ঝিনাইদহের স্বাস্থ্য কর্মকর্তা ওএসডি
অনিয়ম-দুর্নীতির অভিযোগে ঝিনাইদহের স্বাস্থ্য কর্মকর্তা ওএসডি
পাঁচ জেলায় বিশেষায়িত শিশু হাসপাতাল উদ্বোধন ডিসেম্বরে 
পাঁচ জেলায় বিশেষায়িত শিশু হাসপাতাল উদ্বোধন ডিসেম্বরে 
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?