বিভিন্ন মাদ্রাসায় ফ্রেশ অনন্যার স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ জুলাই ২০২৬, ১৮:১২আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৮:১২

নারীদের পিরিয়ড স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে দেশের বিভিন্ন মাদ্রাসায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ফ্ল্যাগশিপ ফেমিনিন হাইজিন ব্র্যান্ড ফ্রেশ অনন্যা। চলতি বছরের মার্চ থেকে শুরু হওয়া এই উদ্যোগের মাধ্যমে নারী শিক্ষার্থীরা জরুরি মুহূর্তে সহজেই সাশ্রয়ী মূল্যে স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারছেন। একইসঙ্গে পিরিয়ড স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিটি প্রতিষ্ঠানে চিকিৎসকের সহযোগিতায় স্বাস্থ্য সচেতনতামূলক সেশনও আয়োজন করা হচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়,  এরই মধ্যে দেশের সাতটি মাদ্রাসায় সফলভাবে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে হাজারো নারী শিক্ষার্থী এই সেবার আওতায় এসেছেন। ফ্রেশ অনন্যা আগামী মাসগুলোতে পর্যায়ক্রমে দেশের আরও শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে এই উদ্যোগ সম্প্রসারণ করবে।

এই উদ্যোগ সম্পর্কে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তফা বলেন, ফ্রেশ অনন্যার এই উদ্যোগের লক্ষ্য শুধু স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য করা নয়; বরং নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সহায়ক ও পিরিয়ডবান্ধব পরিবেশ গড়ে তোলা। আমরা বিশ্বাস করি, পিরিয়ড একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী সহজলভ্য করা নারীদের স্বাস্থ্য, মর্যাদা ও আত্মবিশ্বাস নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, ফ্রেশ অনন্যা দেশের আরও শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে। নারীদের পিরিয়ড স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং এ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে ভবিষ্যতেও আমরা বিভিন্ন উদ্যোগ অব্যাহত রাখবো।

যেসব প্রতিষ্ঠানে ইতোমধ্যে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে– মাদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট উইমেন্স কামিল মাদ্রাসা, দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, আল ফারুক গার্লস দাখিল মাদ্রাসা, সেরাজনগর উম্মুল কুরা মাদ্রাসা, আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসা এবং নিবরাস মাদ্রাসা।

প্রতিটি মাদ্রাসায় ভেন্ডিং মেশিন স্থাপনের পাশাপাশি পিরিয়ড স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক সেশন আয়োজন করা হচ্ছে। চিকিৎসকের পরিচালনায় অনুষ্ঠিত এসব সেশনে পিরিয়ডকালীন স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা বজায় রাখার উপায় এবং পিরিয়ড নিয়ে সমাজে প্রচলিত ভুল ধারণা দূর করার বিষয়ে আলোচনা করা হয়।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন করে ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
নতুন করে ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
২০ ঘণ্টার অস্ত্রোপচারে ফিরলো জন সিনার চুল! কী এই হেয়ার ট্রান্সপ্লান্ট?
২০ ঘণ্টার অস্ত্রোপচারে ফিরলো জন সিনার চুল! কী এই হেয়ার ট্রান্সপ্লান্ট?
মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিতে চাইলে সাধুবাদ জানাবো: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিতে চাইলে সাধুবাদ জানাবো: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আমিরাতের ৫ হাজার ভিসা বাতিলের খবর সঠিক নয়: প্রতিমন্ত্রী
আমিরাতের ৫ হাজার ভিসা বাতিলের খবর সঠিক নয়: প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ