ইন্টার মায়ামিতে মেসির নতুন কীর্তি, যা করতে পারেননি বার্সেলোনায়ও

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

আরও একটি শিরোপা ঘরে তুলেছে লিওনেল মেসি ইন্টার মায়ামি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে চ্যাম্পিয়নস কাপে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিরুদ্ধে ২-০ গোলের জয়ের মধ্য দিয়ে এই শিরোপা অর্জন করেছে ক্লাবটি। জয়ের ম্যাচে উদ্বোধনী গোলটি আসে মেসির হেড থেকে। এর মধ্য দিয়ে ইন্টার মায়ামির হয়ে সব প্রতিযোগিতায় নিজের ১০০তম গোল পূরণ করলেন লিওনেল মেসি।

এমএলএস এবং লিগা এমএক্স এর চ্যাম্পিয়নদের মধ্যে অনুষ্ঠিত এই ম্যাচে মেসির গোলটি মায়ামিকে ১-০ ব্যবধানে এগিয়ে দেয়। পরে কাসেমিরোর শেষ মুহূর্তের হেড মায়ামির জয় নিশ্চিত করে। এর মধ্য দিয়ে নতুন কোচ ক্রিস্টিয়ান কিলি গঞ্জালেজকে তার দায়িত্ব নেওয়ার প্রথম ম্যাচেই একটি ট্রফি উপহার দেয়।

২৪ মিনিটে রাইট সাইড থেকে লুইস সুয়ারেজের একটি চমৎকার ক্রস ধরে মেসি দৌড়ে আসেন, নিজের মার্কারকে টেক্কা দিয়ে লাফিয়ে উঠে এক বিরল হেডারে গোলটি করেন।

এর আগে মঙ্গলবার সকালে আর্জেন্টিনা থেকে মিয়ামিতে পৌঁছানোর পর গঞ্জালেজ ইন্টার মায়ামির সঙ্গে তার প্রথম অনুশীলন সেশনে নেতৃত্ব দেন। ২৭ আগস্ট অন্তর্বর্তীকালীন কোচ গিয়ের্মো হোয়োসকে স্থলাভিষিক্ত করতে গঞ্জালেজের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছিল দলটি, তবে ওয়ার্ক পারমিট না পাওয়া পর্যন্ত তিনি দায়িত্ব গ্রহণ করতে পারেননি।

মায়ামির কোচ হিসেবে তার প্রথম ম্যাচটি মনে রাখার মতোই হয়ে থাকবে— যেখানে ক্লাবের হয়ে মেসির ১০০তম গোল করার পাশাপাশি দলটি রাতের শেষে ট্রফি তুলে নেয়।

২০২২ সালের বিশ্বকাপজয়ী মেসি ইন্টার মায়ামির হয়ে মাত্র ১১৫টি ম্যাচে এই মাইলফলকটি স্পর্শ করেন, যা তার ক্যারিয়ারে খেলা যেকোনও দলের হয়ে দ্রুততম ১০০ গোল করার রেকর্ড। এর আগে বার্সেলোনার হয়ে ১৮৮ ম্যাচে এবং আর্জেন্টিনার হয়ে ১৭৪ ম্যাচে তিনি ১০০ গোলের কোটা ছুঁয়েছিলেন।

২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে মেসি এমএলএস-এ ৭৬টি, লিগস কাপে ১৪টি, কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে ৮টি এবং ফিফা ক্লাব বিশ্বকাপে একটি গোল করেছেন।

মিয়ামির সঙ্গে চুক্তি করার পর থেকেই দক্ষিণ ফ্লোরিডায় এক তাৎক্ষণিক প্রভাব ফেলেন মেসি। তিনি ক্রুজ আজুলের বিরুদ্ধে নিজের অভিষেকের মাত্র কয়েক সপ্তাহ পর দ্য হেরনস-দের ২০২৩ লিগস কাপের শিরোপা জেতান।

ইন্টার মায়ামি অধিনায়ক ২০২৪ সালে এমএলএস মৌসুমে রেকর্ড সর্বোচ্চ ৭৪ পয়েন্ট অর্জন করে দলকে ‘সাপোর্টার্স শিল্ড’ এনে দেন এবং গত বছর প্লে-অফে দুর্দান্ত পারফর্ম করে দলটিকে ২০২৫ এমএলএস কাপের শিরোপা জয়ে নেতৃত্ব দেন।

মেসি এখন তার ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট ৯২৯টি গোল করেছেন এবং এই মৌসুমে এখন পর্যন্ত ২২ ম্যাচে ১৯টি গোল নিয়ে এমএলএস-এর শীর্ষে রয়েছেন।

/টিএ/এফআর/
সম্পর্কিত
ব্রাজিলিয়ান রাফিনিয়ার হ্যাট্রিকে বার্সেলোনার গোল বন্যা
৫০ কোটি ইউরোর প্রস্তাব! মেসি নাকি জানতেনই না অঙ্কটা কত
বাংলাদেশে পা পড়েছিল মেসি আর আর্জেন্টিনার, কেমন ছিল সেই দিনগুলো
সর্বশেষ খবর
সৌদি এফ-১৫ ভূপাতিতের ভিডিও প্রকাশ করলো হুতিরা
সৌদি এফ-১৫ ভূপাতিতের ভিডিও প্রকাশ করলো হুতিরা
গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, এনসিপির সেই নেত্রীকে অব্যাহতি
গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, এনসিপির সেই নেত্রীকে অব্যাহতি
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর সেই নির্বাচন কর্মকর্তাকে বদলি
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর সেই নির্বাচন কর্মকর্তাকে বদলি
পাকিস্তান-চীন সীমান্ত কমিশন মানে না ভারত, বললো ‘নাটক বন্ধ করুন’
পাকিস্তান-চীন সীমান্ত কমিশন মানে না ভারত, বললো ‘নাটক বন্ধ করুন’
সর্বাধিক পঠিত
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি