৫০ কোটি ইউরোর প্রস্তাব! মেসি নাকি জানতেনই না অঙ্কটা কত

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

ইন্টার মিলানের সাবেক সভাপতি মাসিমো মোরাত্তি জানিয়েছেন, ২০১২ সালে লিওনেল মেসিকে দলে ভেড়াতে তিনি এমন এক প্রস্তাব দিয়েছিলেন, যার অঙ্ক শুনলে এখনও চোখ কপালে উঠতে পারে। বার্সেলোনা থেকে আর্জেন্টাইন মহাতারকাকে নিয়ে আসতে মোরাত্তি প্রস্তাব দিয়েছিলেন ৫০ কোটি ইউরো!

কাতালান সংবাদমাধ্যম ‘স্পোর্ট’-এর বরাতে জানা গেছে, মেসিকে দলে নেওয়ার সেই প্রচেষ্টার বিস্তারিত জানিয়েছেন মোরাত্তি। তবে অবাক করা বিষয় হলো, বিশাল অঙ্কের সেই প্রস্তাব নিয়ে আলোচনাই শুরু হয়নি। কারণ মেসি প্রস্তাবের চিঠিটা খুলেই দেখেননি।

মোরাত্তি বলেছেন, ‘২০১২ সালে আমি একটা পাগলামি করেছিলাম। মেসিকে ৫০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিলাম। ওই সময়ে এই অঙ্কটা ছিল অবিশ্বাস্য। আমি ইন্টারের ভাইস প্রেসিডেন্টকে বার্সেলোনায় পাঠিয়েছিলাম আলোচনার জন্য। কিন্তু মেসি চিঠিটা খোলেনি। প্রস্তাবের অঙ্ক কত ছিল, সেটাও সে জানতো না। বিস্তারিত না জেনেই সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।’

পরে মেসির সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ হয়েছিল মোরাত্তির। তখনও নিজের ভবিষ্যৎ নিয়ে আর্জেন্টাইন তারকা ছিলেন পরিষ্কার। মোরাত্তিকে মেসি বলেছিলেন, ‘আমার প্রতি আপনার আগ্রহকে সম্মান করি। কিন্তু আমি বার্সেলোনাতেই অবসর নিতে চাই।’

মোরাত্তি জানতেন, মেসি বার্সেলোনাতেই থাকতে চান। তারপরও বিপুল অর্থের প্রস্তাব দিয়ে তাকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিলেন ইন্টারের সাবেক সভাপতি। কিন্তু সিদ্ধান্ত থেকে একচুলও নড়েননি মেসি।

শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও ২০২১ সালে বার্সেলোনা ছাড়তে হয় মেসিকে। আর্থিক সংকটের কারণে বার্সেলোনা তার সঙ্গে চুক্তি নবায়ন করতে না পারায় বিনা ট্রান্সফার ফিতে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেন তিনি। এরপর আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে পাড়ি জমান আর্জেন্টাইন মহাতারকা। ফলে বার্সেলোনার জার্সিতে অবসর নেওয়ার স্বপ্ন আর পূরণ হয়নি তার।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
ব্রাজিলিয়ান রাফিনিয়ার হ্যাট্রিকে বার্সেলোনার গোল বন্যা
ইন্টার মায়ামিতে মেসির নতুন কীর্তি, যা করতে পারেননি বার্সেলোনায়ও
বাংলাদেশে পা পড়েছিল মেসি আর আর্জেন্টিনার, কেমন ছিল সেই দিনগুলো
সর্বশেষ খবর
সৌদি এফ-১৫ ভূপাতিতের ভিডিও প্রকাশ করলো হুতিরা
সৌদি এফ-১৫ ভূপাতিতের ভিডিও প্রকাশ করলো হুতিরা
গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, এনসিপির সেই নেত্রীকে অব্যাহতি
গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, এনসিপির সেই নেত্রীকে অব্যাহতি
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর সেই নির্বাচন কর্মকর্তাকে বদলি
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর সেই নির্বাচন কর্মকর্তাকে বদলি
পাকিস্তান-চীন সীমান্ত কমিশন মানে না ভারত, বললো ‘নাটক বন্ধ করুন’
পাকিস্তান-চীন সীমান্ত কমিশন মানে না ভারত, বললো ‘নাটক বন্ধ করুন’
সর্বাধিক পঠিত
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি