২৫ বছর পূর্তিতে থিম সংয়ের নতুন রূপ আনলো ব্র্যাক ব্যাংক

বাংলা ট্রিবিউন ডেস্ক  
০৭ আগস্ট ২০২৬, ০৭:৪৩আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৭:৪৩

২৫ বছর পূর্তি উপলক্ষে নিজেদের অফিশিয়াল থিম সং নতুনভাবে উপস্থাপন করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির দীর্ঘ পথচলা, অর্জন এবং সেই যাত্রার নেপথ্যের মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটির সঙ্গে নির্মাণ করা হয়েছে একটি মিউজিক ভিডিও।

বৃহস্পতিবার (৬ আগস্ট) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক ব্যাংক জানায়, এটি শুধু বর্ষপূর্তি উদযাপনের আয়োজন নয়; গত ২৫ বছরে ব্যাংকটির পাশে থাকা গ্রাহক, উদ্যোক্তা, সহকর্মী, পরিবার ও বিভিন্ন অংশীজনের অবদানকে সম্মান জানানোর একটি প্রয়াস।

মিউজিক ভিডিওটিতে প্রতীকী গল্প ও আবেগঘন দৃশ্যের মাধ্যমে উদ্যোক্তাদের সংগ্রাম, পরিবারের স্বপ্ন এবং মানুষের এগিয়ে যাওয়ার প্রত্যয় তুলে ধরা হয়েছে। একই সঙ্গে ব্যাংকের সঙ্গে গড়ে ওঠা আস্থা, সম্পর্ক ও যৌথ পথচলার বিষয়টিও ফুটিয়ে তোলা হয়েছে।

ব্র্যাক ব্যাংকের তথ্য অনুযায়ী, ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশের পর ভিডিওটি ব্যাপক সাড়া ফেলেছে। প্রকাশের পাঁচ দিনের মধ্যে ব্যাংকটির ফেসবুক পেজে ভিডিওটি ৬১ লাখের বেশি ভিউ এবং ৭ হাজার ২৫০টির বেশি এনগেজমেন্ট পেয়েছে। একই সময়ে ইউটিউবে ভিডিওটি দেখেছেন সাড়ে ৪৭ লাখের বেশি দর্শক।

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, “গত ২৫ বছরে ব্র্যাক ব্যাংকের সাফল্যের গল্প তৈরি হয়েছে বাংলাদেশের লাখো মানুষের আস্থা ও স্বপ্নকে সঙ্গে নিয়ে। আমাদের থিম সং সবসময় সেই মূল্যবোধের কথাই বলে, যা আমাদের এক সুতোয় বেঁধে রেখেছে। নতুন এই মিউজিক ভিডিওর মাধ্যমে আমরা সেই মূল্যবোধ এবং আমাদের পথচলার নেপথ্যের মানুষদের সম্মান জানাতে চেয়েছি।”

তিনি আরও বলেন, “গ্রাহক, উদ্যোক্তা, সহকর্মী ও সব স্টেকহোল্ডারের আস্থা ও বিশ্বাসের জন্য আমরা কৃতজ্ঞ। ভবিষ্যতেও একই নিষ্ঠা নিয়ে দেশের মানুষের পাশে থেকে নতুন সম্ভাবনা তৈরিতে কাজ করে যাবে ব্র্যাক ব্যাংক।”

/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইন্টার্নশিপ না থিসিস, কোন পথটি আপনার ক্যারিয়ারের জন্য উপযুক্ত?
ইন্টার্নশিপ না থিসিস, কোন পথটি আপনার ক্যারিয়ারের জন্য উপযুক্ত?
উইচ্যাট কী, কেন এটি চীনের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ? যা জানা জরুরি
উইচ্যাট কী, কেন এটি চীনের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ? যা জানা জরুরি
খালের শহর ঘেন্টে ইতিহাস, শিল্প আর আধুনিক জীবনের ছোঁয়া
খালের শহর ঘেন্টে ইতিহাস, শিল্প আর আধুনিক জীবনের ছোঁয়া
ইরানি স্বাদের মাটন কিমা এবার ঘরেই
ইরানি স্বাদের মাটন কিমা এবার ঘরেই
সর্বাধিক পঠিত
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী