হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ আগস্ট ২০২৬, ২০:০০আপডেট : ১০ আগস্ট ২০২৬, ২০:০০

সুপারশপ স্বপ্নের আউটলেটের সংখ্যা হাজার ছাড়িয়েছে। দেশের সুপারশপ খাতে ১ হাজার একটি আউটলেটের মাইলফলক স্পর্শ করেছে প্রতিষ্ঠানটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গ্রাহকের আস্থা ও ভালোবাসা, কর্মীদের সম্মিলিত প্রচেষ্টা এবং ব্যবসায়িক অংশীদারদের ধারাবাহিক সহযোগিতার ফলে এই অর্জন সম্ভব হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে ক্রেতাদের কাছে প্রয়োজনীয় পণ্য ও সেবা আরও সহজলভ্য করে তুলতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে স্বপ্ন। ১ হাজার একটি আউটলেটে পৌঁছানোর এই অর্জন সেই ধারাবাহিক অগ্রযাত্রারই প্রতিফলন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বপ্নের এই বিস্তৃতির পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে গ্রাহকদের ধারাবাহিক আস্থা ও ইতিবাচক সাড়া। প্রতিদিনের কেনাকাটায় গ্রাহকদের স্বপ্নকে বেছে নেওয়া এবং প্রতিষ্ঠানটির সেবা ও পণ্যের ওপর আস্থা রাখাই স্বপ্নের দেশব্যাপী সম্প্রসারণের অন্যতম প্রধান চালিকাশক্তি।

এ বিষয়ে স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ১ হাজার একটি আউটলেটে পৌঁছানো স্বপ্নের জন্য চমৎকার একটি মুহূর্ত। এই অর্জন শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, বরং আমাদের সঙ্গে পথচলা প্রতিটি গ্রাহক, কর্মী, কৃষক, সরবরাহকারী ও ব্যবসায়িক অংশীদারের। বিশেষ করে গ্রাহকদের দীর্ঘদিনের আস্থা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তাদের এই বিশ্বাসকে আরও দৃঢ় করতে আমরা ভবিষ্যতেও আরও ভালো পণ্য, সেবা ও কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে কাজ করে যাবো।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, হতাহতের শঙ্কা
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, হতাহতের শঙ্কা
তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন
তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন
বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া ঋতু পেলো জিপিএ-৫
বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া ঋতু পেলো জিপিএ-৫
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রোল পাম্পের কোটি টাকা ছিনতাই
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রোল পাম্পের কোটি টাকা ছিনতাই
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
জুলাই জাদুঘরের ভাস্কর্য থেকে মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুল হকের
জুলাই জাদুঘরের ভাস্কর্য থেকে মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুল হকের
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ