লেনদেন সহজ করতে নগদ ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চুক্তি

প্রেস রিলিজ
২৪ আগস্ট ২০২৬, ১৭:২০আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১৭:২০

গ্রাহকদের ডিজিটাল আর্থিক লেনদেন আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় করতে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির সঙ্গে কৌশলগত অংশীদারত্ব করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ।

রবিবার (২৩ আগস্ট) রাজধানীর গুলশানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সই হয়। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন এবং নগদের বাংলাদেশ ব্যাংকনিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ চুক্তিতে সই করেন।

চুক্তির আওতায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে নগদের ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট, অ্যাড মানি, রেমিট্যান্স ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)–সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল আর্থিক সেবা আরও সহজ হবে।

এ ছাড়া বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা তাদের পরিবারের কাছে আরও সহজে ও দ্রুত পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে। একইসঙ্গে দুই প্রতিষ্ঠানের গ্রাহক ইন্টিগ্রেশন ও অনবোর্ডিং প্রক্রিয়া সহজ হবে।

অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, নগদের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলো ন্যানো লোন, ইএমআই ও ডিপিএসসহ বিভিন্ন সেবা দিতে পারবে। এর ফলে দেশে ক্যাশলেস লেনদেন আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন বলেন, এই অংশীদারত্ব গ্রাহকদের আমানত ও ঋণের সুযোগ সৃষ্টির মাধ্যমে ডিজিটাল আর্থিক লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করবে। একইসঙ্গে রেমিট্যান্স ও ক্যাশলেস লেনদেনের প্রসারেও উদ্যোগটি ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একই হাসপাতালে আবারও আগুন, রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক
একই হাসপাতালে আবারও আগুন, রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক
চট্টগ্রামের কারাগারে ১৯৮ বিদেশি, কীভাবে দেশে এলেন তারা?
চট্টগ্রামের কারাগারে ১৯৮ বিদেশি, কীভাবে দেশে এলেন তারা?
বাংলাদেশে পা পড়েছিল মেসি আর আর্জেন্টিনার, কেমন ছিল সেই দিনগুলো
বাংলাদেশে পা পড়েছিল মেসি আর আর্জেন্টিনার, কেমন ছিল সেই দিনগুলো
থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই
থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী