মানিকগঞ্জে ইভ্যালির কোনও শাখা নেই

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ আগস্ট ২০২০, ০১:৩০আপডেট : ২৫ আগস্ট ২০২০, ০১:৩৬

মানিকগঞ্জে ইভ্যালির কোনও শাখা নেই মানিকগঞ্জে ইভ্যালির কোনও শাখা নেই বলে গণমাধ্যমকে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মানিকগঞ্জে ‌‘ইভ্যালির নামে প্রতারণা’ এবং ওই ঘটনায় তিন জনকে আটকের বিষয়ে গণমাধ্যমে নিজেদের বক্তব্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সোমবার (২৪ আগস্ট) প্রতিষ্ঠানটির জনসংযোগ পরামর্শদাতা শাওন সোলায়মান এক বিবৃতিতে এই কথা জানান। এতে বলা হয়, ইভ্যালির ‘শাখা ম্যানেজার’ পদবীর ব্যক্তিসহ আরও যে দুই জন ব্যক্তিকে আটকের সংবাদ প্রচার হয়েছে, তারা কেউই ইভ্যালির সঙ্গে কোনওভাবে সম্পৃক্ত না।
বিবৃতিতে বলা হয়, ইভ্যালির ‘মানিকগঞ্জ শাখা’ বলতে প্রতিষ্ঠানটির কোনও শাখা নেই। বাংলাদেশে ইভ্যালির একটি কার্যালয় আর সেটি হচ্ছে রাজধানী ঢাকার ধানমন্ডির ১৪ নম্বর সড়কে অবস্থিত অফিস। আটককৃতরা ইভ্যালির কোনও পর্যায়ের কর্মকর্তা নন। তাদের কাছ থেকে ইভ্যালি কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত কোনও বৈধ নিয়োগপত্র পাওয়া যাবে না। আপাতদৃষ্টিতে তারা ইভ্যালির প্রাতিষ্ঠানিক সুনাম ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করতে চেয়েছিল। পুরো বিষয়টির সঙ্গে ইভ্যালির কোনও ধরনের যোগসূত্র বা সম্পৃক্ততা নেই। দেশীয় স্বনামধন্য প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করা এই ধরনের অপরাধের পেছনের উদ্দেশ্য হতে পারে।

একই সঙ্গে অপরাধ চক্রকে আইনের আওতায় আনায় বিবৃতিতে প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জলবায়ু সংকট মোকাবিলায় গণমাধ্যম ও যুবসমাজের ভূমিকা জরুরি: জবি উপাচার্য
জলবায়ু সংকট মোকাবিলায় গণমাধ্যম ও যুবসমাজের ভূমিকা জরুরি: জবি উপাচার্য
আওয়ামী লীগের চেয়ে বিএনপির আমলে বেশি মার খেয়েছি: এনসিপি নেতা আনোয়ার
আওয়ামী লীগের চেয়ে বিএনপির আমলে বেশি মার খেয়েছি: এনসিপি নেতা আনোয়ার
তিয়ানজিনের সঙ্গে ইউজিসির চুক্তি, সুযোগ পাবেন ১০০ বাংলাদেশি শিক্ষার্থী
তিয়ানজিনের সঙ্গে ইউজিসির চুক্তি, সুযোগ পাবেন ১০০ বাংলাদেশি শিক্ষার্থী
হাম উপসর্গে আরও ৪ মৃত্যু
হাম উপসর্গে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক