প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ৩৪৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০১৭, ১৯:৫৭আপডেট : ০১ মে ২০১৭, ২০:০৪

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ৩৪৫ ইংল্যান্ডের গ্রীষ্মকালেও রয়েছে হাড়কাঁপানো শীত। আর সেই কন্ডিশনে খাপ খাওয়াতেই সাসেক্সে ক্যাম্প করতে গেছে মাশরাফির দল। আর শুরুতে প্রস্তুতি ম্যাচে সাসেক্সের অ্যারুনডেল ক্যাসল ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ডিউক অব নরফোক একাদশ। যেখানে দুই দলের সঙ্গী ছিল প্রায় ১২’শ দর্শক। সেখানে খেলতে নেমে বাংলাদেশ বিশাল সংগ্রহ গড়েই জানান দিয়েছে নিজেদের অস্তিত্বের। টস জিতে ব্যাট করে ৭ উইকেটে নির্ধারিত ৫০ ওভারে ৩৪৫ রান করেছে মুশফিকরা।

মাশরাফি না থাকায় এই ম্যাচের অধিনায়ক ছিলেন মুশফিক। এছাড়া পিঠের ব্যথায় ছিলেন না তামিম ইকবালও। মজার বিষয় হলো এই ম্যাচে দুই দলের হয়েই খেলছেন ওপেনার ইমরুল কায়েস। শুরুতে বাংলাদেশের হয়ে খেলেও এনে দিয়েছেন দারুণ সূচনা। সৌম্যকে সঙ্গে নিয়ে ১০ ওভারেই তুলেন ৬৬ রান। যদিও ৪৪ রানে ইমরুল ফিরে গেলে খানিকটা ধাক্কা খেয়েছিল সফরকারীরা। তবে সৌম্য সরকার বিদায় নেওয়ার আগে ৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন। প্রস্তুতি ম্যাচে ভালোভাবেই নিজেকে ঝালিয়ে নেন তিনি।

খেলার ধারাতে দ্রুতগতিতে ৪ উইকেট হারালে ব্যাট হাতে দলকে এগিয়ে নেন ভারপ্রাপ্ত অধিনায়ক মুশফিক। নাসির কিছুটা সঙ্গ দিলেও বেশিক্ষণ টিকতে পারেননি।  দলীয় ২০৬ রানে ফেরেন। এরপর মিরাজকে নিয়ে এগিয়ে গেলে মিরাজও বেশিক্ষণ টিকতে পারেননি। মুশফিক নিঃস্বঙ্গভাবেই দলের ইনিংস টেনে নিয়ে যান ৩৪৫ রান পর্যন্ত। অধিনায়ক মুশফিক ক্রিজে অপরাজিত ছিলেন ১৩৪ রানে।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম