দিল্লির কাছে হারলো হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক
০৩ মে ২০১৭, ০০:১৮আপডেট : ০৩ মে ২০১৭, ০০:২৬

দিল্লির কাছে হারলো হায়দরাবাদ আইপিএলে পয়েন্ট টেবিলের নিচের দিকেই রয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। যাদের ৮ ম্যাচে অর্জন ছিল মাত্র ৪ পয়েন্ট। আর সেই দলের কাছেই চমক দেখলো মুস্তাফিজহীন সানরাইজার্স হায়দরাবাদ। মঙ্গলবার সানরাইজার্সকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে দিল্লি।

অথচ এই দলই রবিবার গুটিয়ে গিয়েছিল ৬৭ রানে! তাই ঘরের মাঠে খেলতে দুটি পরিবর্তন এনেছিল। ফিরেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস ও জয়ন্ত যাদব। শুরুতে টস জিতে সানরাইজার্সকেই ব্যাটিংয়ে পাঠায় দিল্লি। যেখানে যুবরাজের শেষ দিকে জ্বলে ওঠা ইনিংসে ৩ উইকেটে ১৮৫ রান তুলে হায়দরাবাদ। ৪১ বলে ৭০ রানে অপরাজিত ছিলেন যুবরাজ সিং। এছাড়া অধিনায়ক ও ওপেনার ওয়ার্নার ৩০ রান করেন।

দিল্লির পক্ষে দুটি উইকেট নেন শামি। জবাবে দিল্লি খেলতে নামলে রানের চাকা সচল থাকলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। যদিও প্রত্যেকেই ব্যাট হাতে ছিলেন আগ্রাসী। সেই ভূমিকাতেই জয়ের ভিত গড়ে। উল্লেখযোগ্য ইনিংসে করুন নায়ের ৩৯, পান্ত ৩৪, আইয়ার ৩৩ রান করে ফেরেন। তবে শেষ দিকে কোরে অ্যান্ডারসন ঝড়ো গতিতে খেলতে থাকলে ১৯.১ ওভারেই জয় নিশ্চিত হয় টুর্নামেন্টে ধুঁকতে থাকা দিল্লির। অ্যান্ডারসন ২৪ বলে ৪১ রানে ছিলেন অপরাজিত। এছাড়া ক্রিস মরিস ১৫ রানে সঙ্গ দিয়েছেন অ্যান্ডারসনকে।

হায়দারাবাদের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন মোহাম্মদ সিরাজ।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম