নিজেদের ক্রিকেট নিয়ে শঙ্কিত স্যামি

স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০১৭, ১৫:০৭আপডেট : ২০ জুন ২০১৭, ১৫:০৮

নিজেদের ক্রিকেট নিয়ে শঙ্কিত স্যামি বোর্ডের সঙ্গে ঝামেলায় জড়িয়ে অনেক তারকা ক্রিকেটারই নেই ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলে। টি-টোয়েন্টি লিগ খেলেই উপার্জন করছেন অনেকে। এই অবস্থায় বোর্ডের বর্তমান প্রশাসনকে ভালো চোখে দেখছেন না সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি। তার মতে, ‘আমাদের ক্রিকেট যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে করে আমরা কোনও দিকেই যেতে পারবো না। আমি সত্যিই শঙ্কিত, মনে হচ্ছে একসময় হয়তো আমাদের দলের অবনমন হবে; আর আয়ারল্যান্ড-স্কটল্যান্ডের সঙ্গে খেলতে হবে। এটা সত্যিই দুঃখজনক।’

দেনা পাওনা নিয়ে বোর্ডের সঙ্গে অনেক দিন ধরেই তারকা ক্রিকেটারদের ঝামেলা চলছে। সেই ২০১৪ সালে একই কারণে ভারত সফর বর্জন করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এই কারণে ওই সময়ের অধিনায়ক ডোয়াইন ব্রাভাকে আর দলেই নেওয়া হয়নি। একইভাবে কিয়েরন পোলার্ডও জড়িয়েছেন ঝামেলায়। উপায় না দেখে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি লিগেই খেলে যাচ্ছেন অনেকে। এমনকি স্যামিকেও জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি। বর্তমান প্রশাসন এভাবে চললে তাদের ফেরার সম্ভাবনা দেখছেন না স্যামি, ‘এই প্রশাসনের সময়ে মনে হচ্ছে না সম্ভব।’

ইতোমধ্যেই আইসিসির একটি ইভেন্টে অংশ নিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরে জায়গা হয়নি। এছাড়া ওয়ানডে র‌্যাংকিংয়ে নিচের দিকে থাকায় সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগটাও হতে পারে হাতছাড়া! ভারতের বিপক্ষে আসন্ন সিরিজের ফলই নির্ধারণ করে দেবে বিশ্বকাপে তারা সরাসরি খেলতে পারবে কিনা। তবে বর্তমান প্রশাসনকে এ নিয়ে একভাবে খোঁচাই দিয়ে দিয়েছেন স্যামি, ‘আপনার অন্তরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট থাকলে সব ফরম্যাটে সঠিক খেলোয়াড়দেরই খেলাবেন। যাতে করে তারা টুর্নামেন্টে খেলতে সহায়তা করতে পারে।’

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম