‘কষ্ট’ পেয়েছেন রাবাদা

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০১৭, ১৩:৩০আপডেট : ১০ জুলাই ২০১৭, ১৩:৩১

রাবাদা নটিংহ্যামে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নিষিদ্ধ হয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। বিধিবহির্ভূত আচরণের কারণেই এমন শাস্তি পেতে হলো প্রোটিয়া পেসারকে। যদিও এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। শাস্তি পাওয়ার পর ‘কষ্ট’ পেয়েছেন তিনি। এমনটাই বললেন তার সতীর্থ টেম্বা বাভুমা, ‘রাবাদা খুবই আবেগপ্রবণ। তবে সে ইচ্ছাকৃত এমনটি করেনি। সে ভালো করেই জানে ফল কী হতে পারে।’

লর্ডসে প্রথম টেস্টের প্রথম ইনিংসে বেন স্টোকসকে আউটের পরই ইঙ্গিতপূর্ণ শরীরী ভাষা প্রয়োগ করেন রাবাদা। যাতে একটি ডিমেরিট পয়েন্ট পান। আগে একই কাণ্ডে তিনটি ডিমেরিট পয়েন্ট থাকায় আইসিসির নিয়মঅনুযায়ী এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন দক্ষিণ আফ্রিকার এ পেসার। যেই নিষেধাজ্ঞা নিয়ে বেশ সমালোচনা হয়েছে। তাই সতীর্থ বাভুমাও পক্ষ নিলেন তার, ‘এ ঘটনায় ও আসলেই কষ্ট পেয়েছে। কারণ তার মনে হচ্ছে এ কারণে পুরো দলই ছোট হয়ে গেলো। আর সে এটাও বুঝতে পেরেছে ঘটনাটি আসলে- হিট অব দ্য মোমেন্টের ফল।’

এই ঘটনায় প্রতিপক্ষ দলের পেসার জেমস অ্যান্ডারসনের সহমর্মিতা পেয়েছেন রাবাদা। তার মতে, ‘এটা সত্যি হজম করার মতো না। কারণ আমার কাছে পেসারদের আগ্রাসী মনোভাবটাই আসল। তবে যেভাবে আমরা রয়েছি তাতে এরকম কিছু করে পার পাওয়া সম্ভব না।’তবে রাবাদা দ্বিতীয় টেস্টে নিষিদ্ধ হওয়াতে একভাবে খুশি ইংলিশ এই তারকা, ‘আসলেই ও না থাকাটা আমাদের জন্য ভালো। কারণ ও দুর্দান্ত একজন বোলার।’

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের