ম্যাকগিলকে শান্ত করতে মধ্যস্থতায় ক্রিকেট অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০১৭, ১১:৫৪আপডেট : ১৭ জুলাই ২০১৭, ১২:০৫

ম্যাকগিলকে শান্ত করতে মধ্যস্থতায় ক্রিকেট অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলের কথা মনে আছে নিশ্চয়ই? সেই ম্যাকগিলকে নিয়েই ঝামেলায় পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এমনিতে বর্তমান অসি ক্রিকেটারদের দেনা-পাওনা নিয়ে তো ঝামেলা রয়েছেই।  তার ওপর আবার অবসরে থেকেও সংস্থাটির কাছে নিজের ক্যারিয়ারের পাওনা টাকা দাবি করে বসেছেন ৪৬ বছর বয়সী সাবেক এই স্পিনার!

এমনকি এ নিয়ে স্থানীয় আদালতের দ্বারস্থও হয়েছেন তিনি। তার দাবি ২০০৮ সালের ইনজুরিতে ছিটকে যাওয়ার পর টাকা পাওনা থাকলেও সেটি তাকে দেওয়া হয়নি। বলা হচ্ছে এর আনুমানিক মূল হবে প্রায় ২৫ লাখ ডলারের বেশি!

অবস্থা বেগতিক দেখে আদালতের বিচার কাজ শুরুর আগেই মধ্যস্থতায় গেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অবশ্য ম্যাকগিলের আইনি লড়াই শুরু হয়েছিল ২০১৫ সালে। সেখানে দাবি করেন প্রাইজ মানি ও সম্মানি বাবদ ১.৬ মিলিয়ন ডলার। সঙ্গে খরচ বাবদ আরও এক মিলিয়ন ডলার।

ওই সময় চোটের কারণে আর ক্যারিয়ার দীর্ঘ করতে পারেননি ম্যাকগিল। তাই ২০০৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরেই অবসরে চলে যান। ক্যারিয়ারে ৪৪ টেস্ট খেলা এই স্পিনারের ঝুলিতে ছিল ২০৮টি উইকেট।নাইনডটকম।

 /এফআইআর/ 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম