সিপিএলে ডাক পেলেন হাফিজ, বাবর ও হাসান

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০১৭, ১৩:২৮আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৮:৩৩

সিপিএলে ডাক পেলেন হাফিজ, বাবর ও হাসান চ্যাম্পিয়নস ট্রফি জেতার পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেলেন তিন পাকিস্তানি ক্রিকেটার। বাবর আজম, মোহাম্মদ হাফিজ ও হাসান আলীকে নিয়েছে সিপিএলের ‍দুই ফ্র্যাঞ্চাইজি।

তবে তিনজনই সুযোগ পেয়েছেন বদলি হিসেবে! ক্রিস লিন ইনজুরিতে পড়ায় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সে খেলবেন বাবর আজম। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসে বেন কাটিংয়ের জায়গায় মোহাম্মদ হাফিজ ও কিয়েরন পাওয়েলের জায়গায় সুযোগ পেয়েছেন হাসান আলী।

এবারের পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত পারফরম্যান্স ছিল বাবর আজমের। করাচি কিংসকে সেমিফাইনালে তুলতে কয়েকটি ভালো ইনিংস ছিল তার। সেই পারফরম্যান্সের পুরস্কার পেয়ে সিপিএলে খেলতে যাচ্ছেন তিনি।

চ্যাম্পিয়নস ট্রফিতে দুর্দান্ত বোলিং করে নজর কেড়েছিলেন পেসার হাসান আলী। ফাইনালে ১৯ রানে নিয়েছিলেন ৩ উইকেট। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারিও ছিলেন তিনি। পাওয়েল ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিবীয়দের  টেস্ট দলে ডাক পেয়েছেন বলে তাকে নিয়েছে সেন্ট কিটস।

গত এপ্রিল থেকে বেন কাটিং রয়েছেন ইনজুরিতে। তার বদলি হিসেবে খেলবেন চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে অপরাজিত ৫৭ রান করা মোহাম্মদ হাফিজ।  

/এফআইআর/এএআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম