মেয়েদের ১০০ মিটারে স্বর্ণ জিতলেন টোরি বোয়ি

স্পোর্টস ডেস্ক
০৭ আগস্ট ২০১৭, ১১:২৩আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ১৮:৪৬

মেয়েদের ১০০ মিটারে স্বর্ণ জিতলেন টোরি বোয়ি বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মেয়েদের ১০০ মিটারও জন্ম দিয়েছে চমকের। অলিম্পিক চ্যাম্পিয়ন ইলেইন থম্পসন ফিরেছেন খালি হাতে! বরং যুক্তরাষ্ট্রের টোরি বোয়ি ১০০ মিটারে জিতে নিয়েছেন স্বর্ণ।

রবিবার লন্ডন স্টেডিয়ামে বোয়ি স্বর্ণ জিততে সময় নেন ১০.৮৫ সেকেন্ড। যদিও ফিনিশিং লাইন স্পর্শ করার আগে মনে হচ্ছিল জোসি তা লু যাচ্ছেন সবার আগে। কিন্তু কৌশলে মাথা এগিয়ে ফিনিশিং লাইন পার করেন বোয়ি।  ০.০১ সেকেন্ড বেশি সময় নিয়ে তার পরেই ছিলেন আইভরি কোস্টের লু, তিনি হন দ্বিতীয়। নেদারল্যান্ডসের ডাফনে শিপারস ১০.৯৬ সেকেন্ড সময় নিয়ে জেতেন ব্রোঞ্জ।

কঠোর পরিশ্রমকেই সাফল্যের কারণ হিসেবে দাঁড় করালেন বোয়ি, ‘এবার মনে হচ্ছে কঠোর পরিশ্রম শেষ পর্যন্ত কাজে দিয়েছে। এরচেয়ে আনন্দের আর কী হতে পারে। আমার বিশ্বাসই হচ্ছে না। আমি কি এখন বিশ্ব চ্যাম্পিয়ন?’

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ