সেঞ্চুরিয়ান ওয়ার্নারকে ফেরালেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৭, ১০:৪৫আপডেট : ৩০ আগস্ট ২০১৭, ১১:১৯

সেঞ্চুরিয়ান ওয়ার্নারকে ফেরালেন সাকিব ঢাকা টেস্টে চতুর্থ দিন জয়ের লক্ষ্যে ব্যাট করছে অস্ট্রেলিয়া। সকালের শুরুতেই মেহেদী হাসান মিরাজের স্পিন দিয়ে আক্রমণ শুরু করে বাংলাদেশ। ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের জুটিই বাধা হয়ে দাঁড়িয়ে স্বাগতিকদের সামনে। সেই প্রতিরোধের দেওয়াল পোক্ত হয় ওয়ার্নারের ব্যাটিংয়ে। ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি তুলে নিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। সেঞ্চুরি তুলে নেওয়া এই তারকাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সাকিব আল হাসান।
শুরুতে সাকিবের আবেদনে সাড়া দিয়ে আঙুল তুলে দেন আলিম দার। অসিরা পাল্টা রিভিউ নিলে টিভি রিপ্লের পর আলিম দারের সিদ্ধান্তই বহাল থাকে।
অসিদের সংগ্রহ ৩ উইকেটে ১৫৯। অসিদের জয়ের জন্য প্রয়োজন ১০৬ রান আর বাংলাদেশের চাই ৮ উইকেট।
তৃতীয় দিন ২৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৭ রানেই হোঁচট খায় অস্ট্রেলিয়া। ফিরে যান আগের ইনিংসে প্রতিরোধ গড়া ওপেনার ম্যাট রেনশ। মেহেদী হাসান মিরাজের বলে এলবিডাব্লিউ হয়ে সাজঘরে ফেরেন ৫ রানে। নতুন নামা উসমান  খাজাও নেমে কিছু করতে পারেননি। সাকিবের বলে দলীয়  ২৮ রানে সুইপ করেছিলেন। তাতেই তালুবন্দী হন তাইজুলের হাতে।
এর আগে অস্ট্রেলিয়া স্বাগতিকদের অলআউট করেছে ২২১ রানে। যাতে জয়ের জন্য অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ২৬৫ রান।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম