হাসলো গ্যালারি, হাসলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৭, ১৫:০৩আপডেট : ৩০ আগস্ট ২০১৭, ১৫:২২

হাসলো গ্যালারি, হাসলেন প্রধানমন্ত্রী। ছবি: বিসিবি তাইজুল ইসলামের বলে জশ হ্যাজলউড এলবিডাব্লিউ হতেই উল্লাসে ফেটে পড়ে পুরো গ্যালারি।  দর্শকদের উল্লসিত হাসি মুখের ছবি ক্যামেরায় ফুটে উঠে তখনই। একই সময় বাংলাদেশ দলের জয়ের আনন্দে উচ্ছ্বসিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। বাংলাদেশ দল যখন মাঠ ছেড়ে যাচ্ছিল, তখন প্রধানমন্ত্রী হেসে, হাত নেড়ে তামিম-সাকিবদের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি এ সময় বাংলাদেশের পতাকা হাতে এ ঐতিহাসিক জয় উদযাপন করেন। ফোনে তাকে কারও সঙ্গে আনন্দটা ভাগাভাগিও করতে দেখা গেছে। পাশে থেকে জয় উপভোগ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

বাংলাদেশের খেলা দেখতে বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা চলছিল। ইনিংসের ৭০তম ওভারে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বক্সে ঢোকেন। 
মিরপুরে সরাসরি সম্প্রচারেই টেলিভিশন স্ক্রিনে দেখা গেছে প্রধানমন্ত্রীকে। বিগ স্ক্রিনে প্রধানমন্ত্রীকে দেখানোর পরপরই মাঠে দর্শকদের মধ্যে দেখা যায় বাড়তি উচ্ছ্বাস। বাংলাদেশ তার পরেই ওভারেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয় নিশ্চিত করে। ২০ রানের এই জয়ে বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।

অস্ট্রেলিয়া দলের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা থাকায় প্রধানমন্ত্রী আসেন মাঠে, তাই বাড়তি কোনও নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন হয়নি।

প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখতে প্রধানমন্ত্রীর মাঠে ছুটে যাওয়ার ঘটনা নতুন নয়। তিনি এর আগেও অনেকবার মাঠে ছুটে গিয়ে টাইগারদের উৎসাহ জানিয়েছেন। ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি ম্যাচেরই খোঁজ রাখেন, খেলায় জয়ী হলে দলকে অভিনন্দন জানান।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম