চট্টগ্রামে মুশফিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৪আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৮

চট্টগ্রামে মুশফিকরা ঈদের দুই দিন আগে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে ঈদের আনন্দটা দ্বিগুণ করে দিয়েছেন ক্রিকেটাররা। তাই ভিন্ন আমেজ নিয়েই বাংলাদেশের জনগণ শনিবার ঈদের আনন্দ উপভোগ করবেন।

এদিকে ঢাকা পর্ব শেষ হয়ে আগামী সোমবার থেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব। ইতোমধ্যেই টাইগাররা ক্যাঙ্গারুদের হারিয়ে ব্যবধানটা ১-০ করে রেখেছে। দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি টাইগারদের পয়মন্ত ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সেখানেও অস্ট্রেলিয়াকে হারানোর প্রত্যয় টাইগারদের চোখে-মুখে। শুক্রবার বিকাল ৩টা ৪৫ মিনিটে রওয়ানা হয়ে চট্টগ্রামে বিকাল পৌঁছেছেন মুশফিক-সাকিবরা। অবশ্য দলের সবাই এখনও চট্টগ্রামে যাননি। দলীয় সূত্রে জানা গেছে, ঈদের নামাজ শেষ করেই যার যার অবস্থান থেকে কাল দলের সঙ্গে যোগ দেবেন।

কাল ঈদের দিন বাংলাদেশ অনুশীলন না করলেও অস্ট্রেলিয়া দুপুরের দিকে অনুশীলন করবে বলে জানা গেছে।

এদিকে ঢাকা টেস্টের শেষ দিন চট্টগ্রাম টেস্টের স্কোয়াডও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা টেস্টের পুরো দলটাই নির্বাচকরা চট্টগ্রাম টেস্ট রেখে দিয়েছে।

ঢাকা টেস্টের একাদশে মুমিনুল হক, লিটন দাস ও তাসকিন আহমেদ সুযোগ পাননি। চট্টগ্রামে একাদশে পরিবর্তন আসে কিনা- সেটাই এখন দেখার অপেক্ষা।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের