ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়লেন মোসাদ্দেক-শান্তরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৭, ১২:০৭আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১২:৩৬

ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়লেন মোসাদ্দেক-শান্তরা ইংল্যান্ডে কাউন্টি দলগুলোর বিপক্ষে ৮টি ওয়ানডে খেলতে মঙ্গলবার সকালেই ইংল্যান্ডের বিমানে চেপেছে মোসাদ্দেক-শান্তরা। এইচপির এই দলটির নেতৃত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত; তার ডেপুটি হিসেবে থাকবেন তানভীর হায়দার খান। চোখের সমস্যার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল থেকে বাদ পড়া মোসাদ্দেক হোসেন সৈকতও আছেন এই দলে। যদিও তাকে নেওয়া হয়েছে চিকিৎকার কারণে। সবকিছু ঠিক থাকলে হয়তো ২-১টি ম্যাচ খেলতেও পারেন তিনি।

এই সফরের আগে কোচ সাইমন হেলমটের তত্ত্বাবধানে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। সফরের প্রস্তুতি হিসেবে ১৬, ১৭ ও ১৯ আগস্ট বিকেএসপিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তিনটি ওয়ানডেও খেলেছে এইচপি দল।

৭ ও ৮ সেপ্টেম্বর নটিংহ্যাম, ১০ সেপ্টেম্বর নর্দাম্পটন, ১১ সেপ্টেম্বর ল্যাঙ্কাশায়ার, ১২ সেপ্টেম্বর ওয়ারউইকশায়ার, ১৪ সেপ্টেম্বর ওরচেস্টারশায়ার, ১৫ সেপ্টেম্বর ওয়ারউইকশায়ার এবং ১৭ সেপ্টেম্বর এমসিসির দ্বিতীয় সারির দলের মুখোমুখি হবেন তরুণ ক্রিকেটাররা। ১৮ সেপ্টেম্বর তাদের দেশে ফেরার কথা।

প্রসঙ্গত, গত জুলাইতে অস্ট্রেলিয়া সফরে দারুণ সাফল্য পেয়েছিল বিসিবির হাই পারফরম্যান্স বা এইচপি দল। ওই সফরে ৫টি ওয়ানডে ও একটি তিন দিনের ম্যাচ খেলে সবগুলোতে জয় পেয়েছিল এইচপি দল।

ইংল্যান্ড সফরের এইচপি দল: 

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানভীর হায়দার খান (সহ-অধিনায়ক), জাকির হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, সাদমান ইসলাম, ইরফান শুক্কুর, ইয়াসির আলী চৌধুরী, সাইফউদ্দিন, আল-আমিন, মেহেদী হাসান, জুবায়ের হোসেন, আবু হায়দার রনি, এবাদত হোসেন চৌধুরী, ইমরান আলী ইনাম, সৈয়দ খালেদ হোসেন ও শুভাশীষ রায়।

স্ট্যান্ড বাই: মেহেদী হাসান সিদ্দিকী, আজমীর আহমেদ, আবুল হাসান রাজু, আবু জায়েদ রাহী ও নিহাদুজ্জামান।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের