বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি আফগান যুব দল

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০০আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫৫

ম্যাচসেরা হন কাজী অনিক। বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে একেবারে ১৪৫ রানের বিশাল ব্যবধানে হেরেছে সফরকারীরা। ২২৩ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৭৭ রানে গুটিয়ে গেছে আফগানিস্তানের যুবারা। ব্যাটে-বলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন কাজী অনিক। ব্যাট হাতে ২৭ রানের পর নিয়েছেন সর্বোচ্চ ৪ উইকেট।

সিলেটে শুরুতে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা যদিও খারাপ হয়নি। দুই ওপেনারে ভর করে আসে ৩৫ রান। ব্যক্তিগত ২০ রানে ওপেনার সাইফকে সাজঘরে ফেরান ইসুফ জাজাই। এরপর পিনাক ঘোষকে ২৩ রানে লেগ বিফোরের ফাঁদে ফেলেন  মুজিব। নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও মাঝখান দিয়ে প্রতিরোধ দেওয়া থেকে বিরত থাকেনি স্বাগতিকরা। হাফসেঞ্চুরি করে ফেরেন তৌহিদ হৃদয়। তার সঙ্গে ছিলেন মাহমুদুল ইসলাম অঙ্কন। তিনি ফেরেন ৩৫ রানে। এরপর লেজের দিকে ভালো জুটি গড়েন কাজী অনিক ও রবিউল হক। কাজী অনিক ২৭ আর রবিউল ১৮ রানে ফিরলে ৯ উইকেটে ২২২ রানে থামে বাংলাদেশের ইনিংস।

এরপর খেলতে নেমে বাংলাদেশের বোলিং তোপে টিকতে পারেনি সফরকারীরা। ৭৭ রানে গুটিয়ে যায় তারা। ডাবল ফিগারে পৌঁছান মাত্র দুইজন। তারিক স্টানিকজাই ১৬ ও নাসির ওয়াহদাত ১০ রান করেন। বাংলাদেশের পক্ষে একাই ৮ ওভারে ২৭ রান দিয়ে ৪ উইকেট নেন অনিক। ৩টি নেন নাইম হাসান। একটি করে নেন রবিউল হক ও মুনিরুল ইসলাম।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম