মুশফিকের সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৭, ১৭:২০আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১৭:২৪

মুশফিকের সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকে বাংলাদেশ কিম্বার্লিতে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি সতর্ক শুরু করেছিল বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে দেখে-শুনে এগিয়ে নেন দুই ওপেনার ইমরুল কায়েস ও লিটন দাস। এই জুটিতেই আসে ৪৩ রান। কিন্তু ৯ ওভারে এই জুটিতে আঘাত হানেন কাগিসো রাবাদা। দ্বিতীয় স্লিপে গুড লেন্থের বলে লিটনকে তালুবন্দী করেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। লিটন ফেরেন ২১ রানে।

এরপর ধীরস্থির হয়েই খেলার চেষ্টা ছিল ইমরুলের। ১৪তম ওভারে প্রিটোরিয়াসের বলে ফাইন লেগে সিঙ্গেল নিতে গিয়ে হাল্কা টোকা দিয়েছিলেন। ঠিকমতো না হওয়াতে বল গিয়ে জমা পড়ে উইকেটরক্ষকের হাতে। ৪৩ বলে ৩১ রানে ফেরেন ইমরুল। যাতে ছিল ৪টি চার ও একটি ছয়। ৬৭ রানে দুই উইকেট হারানোর পর খানিকটা অস্বস্তিতে পড়ে গিয়েছিল সফরকারী দল। সেই অস্বস্তি পরে কাটিয়ে উঠেন অভিজ্ঞ সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ‍তাদের জুটিতে ভর করেই শত রান পার করেন বাংলাদেশ। এক পর্যায়ে ওয়ানডেতে ৫ হাজার রানটাও পূরণ করেন তিনি। দুর্ভাগ্যক্রমে ইমরান তাহিরের বলে আর থিতু থাকতে পারলেন না। স্লিপে আমলার হাতে বল দিয়ে বিদায় নেন সাজঘরে। সাকিবের তখন স্কোর ছিল ২৯ রান।

সাকিব বিদায় নিলেও নিজের স্বাভাবিক খেলাটা ধরে রাখেন মুশফিক। তুলে নিয়েছেন ২৭তম হাফসেঞ্চুরি। একই সঙ্গে আক্রমণাত্মক ছিলেন স্বাগতিকদের ওপর। মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে সংগ্রহ বাড়ানোর দিকেই মনোযোগী ছিলেন দুজন। কিন্তু প্রিটোরিয়াসের বলে মনোযোগ ধরে রাখতে পারেননি। উঠিয়ে মারতে গিয়েই ধরা পড়েন ডেভিড মিলারের হাতে। মাহমুদউল্লাহ বিদায় নেন ২৬ রানে। তাতে ছিল ৩টি চার ও একটি ছয়।

উল্টো দিকে সেঞ্চুরি ঠিকই তুলে নেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়েছেন প্রোটিয়াদের বিপক্ষে। ১০৮ বলে করেছেন সেঞ্চুরি। যেখানে ছিল ২টি ছয় ও ১০ চার। এর আগে অবশ্য সাজঘরে ফেরেন সাব্বির রহমান। আগ্রাসী খেললেও রাবাদার বলে তালুবন্দী হন তিনি।   

বাংলাদেশের সংগ্রহ ৪৬ ওভারে ৫ উইকেটে ২৪০ রান। মুশফিক ব্যাট করছেন ১০১ ‍রানে ও নাসির হোসেন শূন্য রানে।

ইনজুরিতে এই ম্যাচে নেই তামিম ইকবাল। গতকালকেই জানা গেছে, গোড়লির ইনজুরিতে নেই মোস্তাফিজুর রহমানও। প্রোটিয়াদের পক্ষে অভিষেক হচ্ছে পেসার ডেন প্যাটারসনের। টি-টোয়েন্টিতে অভিষেক হলেও ওয়ানডেতে এবারই দলে প্রোটিয়া এই পেসার। বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে সাইফউদ্দিনের।

সফরে বাংলাদেশ টেস্ট সিরিজে হেরেছে বাজেভাবেই। এমনকি প্রস্তুতি ম্যাচেও পাত্তা পায়নি স্বাগতিকদের কাছে।

বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাকিব আল হাসান, লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ। 

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড মিলার, জেপি ডুমিনি, ডোয়েন প্রিটোরিয়াস, অ্যান্ডিল ফেলুকায়ো, কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন, ইমরান তাহির।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে