ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর আহ্বান জিদানের

স্পোর্টস ডেস্ক
১৮ অক্টোবর ২০১৭, ১৫:২৩আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৯:৩৬

ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর আহ্বান জিদানের চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে রুখে দিয়েছে টটেনহ্যাম হটস্পার। মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। এমন ফলে সন্তুষ্ট নন রিয়াল কোচ জিনেদিন জিদান। এই মৌসুমে নিজেদের মাঠে নিষ্প্রভ রিয়ালকে তাই ফিরতে লেগে ঘুরে দাঁড়াতে বললেন কোচ, ‘এটা খুবই সাধারণ একটি ফল। আমরা দুর্দান্ত একটি দলের বিপক্ষে খেলেছি। ওরা দারুণ খেলেছে, তবে আমাদের ওয়েম্বলিতে জেতার চেষ্টা করতে হবে।’

প্রথমে গোল হজম করার পর সমতায় ফেরার সুযোগ পায় রিয়াল। ৪২ মিনিটে স্পারদের ডি বক্সে হালকা ট্যাকলের শিকার হয়ে পেনাল্টি আদায় করেন লুকা মডরিচ। রোনালদো স্পটকিক নেন এবং লরিসকে পরাস্ত করে ডানদিক দিয়ে লক্ষ্যভেদ করেন। আর এই গোলকেই ম্যাচে ফেরার ইঙ্গিত হিসেবে দেখছেন জিদান, ‘আমরা ওই গোলটি শোধ করার পরই ম্যাচে ফিরতে পেরেছি। এটা কষ্টকর হলেও গ্রহণ করতেই হবে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম