মোস্তাফিজের বদলি হয়ে উড়াল দিলেন শফিউল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৭, ১৯:৫৪আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১৯:৫৬

মোস্তাফিজের বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন শফিউল গোড়ালি মচকে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছিটকে গেছেন মোস্তাফিজ। তার বদলে সুযোগ পেয়েছেন শফিউল ইসলাম। যদিও টিম ম্যানেজম্যান্টের পছন্দ ছিল আল আমিন হোসেনকে। কিন্তু তার পাসপোর্টে দক্ষিণ আফ্রিকার ভিসা না থাকায় অবশেষে মোস্তাফিজের বদলি হিসেবে শফিউলকেই বেছে নিয়েছে বিসিবি। অথচ টেস্ট সিরিজ শেষে সপ্তাহখানেক আগেই দেশে ফিরেছেন শফিউল।

দক্ষিণ আফ্রিকার উদ্দেশে বৃহস্পতিবার ৭টার ফ্লাইটে দেশ ছেড়েছেন শফিউল। বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম তার যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘মোস্তাফিজের বিকল্প হিসেবে শফিউলকে পাঠানো হচ্ছে। সে আজ সন্ধ্যা ৭টায় দক্ষিণ আফ্রিকাগামী বিমানে চড়েছে।’

আজ রওয়ানা হওয়াতে নিশ্চিতভাবেই তৃতীয় একদিনের ম্যাচটিতে খেলা হবে না তার। হয়তো দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দেখা যাবে শফিউলকে। গত কিছুদিন ধরেই গণমাধ্যমে ক্রিকেটাদের কথা বলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বিসিবি। বাংলা ট্রিবিউনের এক প্রশ্নে তাই বেশি কিছু বলতে চাইলেন না শফিউল। শুধু বললেন, ‘একটা টেস্টে খেলার কারণে কিছুটা হলেও এগিয়ে থাকা যাবে টি-টোয়েন্টিতে।’

অবশ্য টেস্ট খেলে দেশে ফেরার সপ্তাহখানেকের মধ্যেই আবার দলের সঙ্গে যোগ দেওয়াটা ক্যারিয়ারে ভিন্ন এক অভিজ্ঞতা বলে স্বীকার করে নিয়েছেন শফিউল।

প্রসঙ্গত, পচেফস্ট্রুমে প্রথম টেস্টে একাদশে ছিলেন অভিজ্ঞ এই পেসার।  দুই ইনিংসে উইকেট নেন একটি করে।

শফিউল বৃহস্পতিবার দেশ ছাড়লেও মোস্তাফিজ ফিরবেন আরও কিছুদিন পর। ওয়ানডে সিরিজ শেষ করে আগামী ২৩ অক্টোবর মাশরাফির সঙ্গে ফিরবেন তিনি।

আগামী ২২ অক্টোবর ইস্ট লন্ডনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর ২৬ ও ২৯ অক্টোবর মাঠে গড়াবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।




 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম