টি-টোয়েন্টিতে ব্র্যাথওয়েটের প্রথম হাফসেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৭, ১৫:১৬আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ১৫:২৫

ব্র্যাথওয়েট ঝড়ে খুলনার সংগ্রহ ১৫৬
ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ ওভারে পর পর চারটি ছক্কা মেরে ওয়েস্ট ইন্ডিজকে শিরোপা জিতিয়েছিলেন কার্লোস ব্র্যাথওয়েট। সেখান থেকেই তারকা খ্যাতি পেয়ে যান ক্যারিবিয়ান এই অলরাউন্ডার। চলতি আসরে খুলনা টাইটানসের হয়ে খেলছেন বিস্ফোরক এই তারকা। প্রায় সব ম্যাচে একটু হলেও অবদান রাখছেন তিনি। মঙ্গলবার সব ছাড়িয়ে দলের সেরা পারফরমারও হয়ে গেছেন ব্র্যাথওয়েট।

এদিন মিরপুরে ব্র্যাথওয়েটের ঝড়ো ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি পায় খুলনা টাইটানস। আন্তর্জাতিক এবং ঘরোয়া টি-টোয়েন্টি মিলিয়ে ৮৯টি ম্যাচ খেলেছেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। সেখানে ৯০তম ম্যাচে এসে হাফসেঞ্চুরির দেখা পেলেন ব্র্যাথওয়েট।  এদিন ২৯ বলে ৬ ছক্কা এবং ৪ চারে তিনি তার ৬৪ রানের ইনিংসটি সাজিয়েছেন।

ব্র্যাথওয়েটের আগের সর্বোচ্চ ইনিংস ছিল অপরাজিত ৩৭। পোর্ট অব স্পেনে পাকিস্তানের বিপক্ষে চলতি বছরেই এই রান করেছিলেন।

মঙ্গলবার মিরপুরে ঢাকার বিপক্ষে ফিরতি এই ম্যাচটি খুলনার জন্য প্রতিশোধের ম্যাচ ছিল। কিন্তু শুরুতেই চাপে পড়ে যায় গত আসরে আলো ছড়ানো দলটি। দলীয় ৭১ রানে চার উইকেট হারানোর পর ক্রিজে নামেন ব্র্যাথওয়েট। এরপর খুলনার স্কোর বোর্ডের চেহারা বদলে যেতে থাকে। শেষ পর্যন্ত তার ৬৪ রানের ওপর ভর করে খুলনা সংগ্রহ করে ১৫৬ রান।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম